মুখ্যমন্ত্রীর 'আমিত্ব' নিয়ে প্রশ্ন, মমতার মোকাবিলায় প্রিয়রঞ্জনের নাম টানলেন জয়প্রকাশ
ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান কতটা তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এব্যাপারে তিনি প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির নাম করেন।
ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান কতটা তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এব্যাপারে তিনি প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির নাম করেন। তিনি দাবি করেন, প্রিয় দাসমুন্সিই সর্বপ্রথম লোকসভায় ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরির দাবি তুলেছিলেন।

'ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরির দাবিদার নন মমতা'
উন্নয়নে আমি-র প্রবণতা যত কম হয়, ততই ভাল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছে উন্নয়নের জন্যই। তাহলে কোনও প্রকল্পে নিজের অবদান নিয়ে বলার কি আছে, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। মুখ্যমন্ত্রী হয়ে আছেন, সরকার চালাচ্ছেন, তারপরেও তাঁর(মমতা) দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন নিজে না বলে মানুষকেই বিচার করতে দিন কে প্রকল্প করেছেন কিংবা এগিয়ে নিয়ে গিয়েছেন।

ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে প্রথম দাবি প্রিয়রঞ্জনের
জয়প্রকাশ মজুমদার দাবি করেন, ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে সংসদে প্রথম দাবি তুলেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই দাবি করতে পারেন না, এটে তাঁর স্বপ্নের প্রোজেক্ট। উনি অন্যের প্রোজেক্ট নিয়ে নিজের স্বপ্ন মাখিয়ে বাজারে ছাড়েন বলেও কটাক্ষ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নিয়ে কটাক্ষ করতে গিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, কোনও দিন দুর্গাপুরকেও নিজের প্রোজেক্ট বলে দাবি করবেন তিনি। যা তৈরি করেছিলেন বিধান রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের আগে। অন্যের প্রোজেক্ট হাইজ্যাক করে নেওয়া ওনার অভ্যেস, বলেছেন জয়প্রকাশ।

রেলমন্ত্রী হিসেবে মমতার অবদান নিয়ে প্রশ্ন
রেলমন্ত্রী হিসেবে ইস্ট ওয়েস্ট মেট্রোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন জয়প্রদাশ মজুমদার। সেই সময় কতটাকা বরাদ্দ হয়েছিল, কোন কাজটা হয়েছিল প্রশ্ন করেন তিনি। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রক ছাড়ার পর থেকে এই প্রকল্পে গতি এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় কাঁচড়াপাড়া, জেলিংহাম-এর মতো অন্তত ২০ প্রোজেক্টের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় জাতপাতের ভিত্তিতে রেলে কনসেশন দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications