এনআরসি বায়বীয়! বাংলার মানুষ দিদিকে প্রশ্ন করবে, হুঁশিয়ারি জয়প্রকাশ মজুমদারের
এনআরসি বায়বীয়! বাংলার মানুষ দিদিকে প্রশ্ন করবে, হুঁশিয়ারি জয়প্রকাশের
বিজেপির কাছে পরাজয়ের ভ্রুকুটি এসে উপস্থিত হয়েছে। সেই দিক থেকে মানুষের মন ঘোরাতেই ইমোশনাল ব্ল্যাক মেল করছেন। এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে এমনটাই মন্তব্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের।

'এনআরসি কী ভাবে, তা ঠিক হয়নি'
সারা দেশে এনআরসির রূপায়ন কীভাবে হবে, তা এখনও ঠিক হয়নি। এমনটাই বললেন রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এমনই এক বায়বীয় জিনিসের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। উনি কি মানুষকে উত্তেজিত করতে চাইছেন, প্রশ্ন তুলেছেন তিনি। জয়প্রকাশ মজুমদার বলেন, এখনও পর্যন্ত ঠিক হল না, উনি মৃতদেহ পর্যন্ত পৌঁছে গেলেন।

সামনে পরাজয়ের ভ্রুকুটি
বিজেপি নেতা মনে করেন বিজেপির কাছে পরাজয়ের ভ্রুকুটি এসে উপস্থিত হয়েছে। সেই দিক থেকে মানুষের মন ঘোরাতেই ইমোশনাল ব্ল্যাক মেল করছেন। জয়প্রকাশ মজুমদার বলেছেন, এনআরসি নিয়ে মানুষকে আবেগ তাড়িত করে ইমোশনাল ব্ল্যাক মেল করছেন।

প্রশ্ন করবে বাংলার মানুষ
পরিস্থিতির পরিবর্তন হলে বাংলার মানুষ প্রশ্ন করবে কী দিদি, ভয় পেয়ে আমরা ভাবলাম কী না কী হবে। কিছুই তো হল না। বলেছিলেন ঝড় আসবে, কিন্তু সকাল হতেই দেখছি নির্মল আকাশ।

বিজেপি বিরোধিতায় ৩ দল একসঙ্গে
জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপি বিরোধিতায় কোন দল বেশি ভোট পাবে, তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে তিন দলেিনি। র। সংখ্যালঘুদের তোষণ করতে তিনদলের প্রতিযোগিতা শুরু হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications