মুখ্যমন্ত্রীর 'প্রতিমা নিরঞ্জন' নির্দেশিকা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার
পয়লা অক্টোবর মহরমের দিন দুর্গাপ্রতিমার নিরঞ্জন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশকে একহাত নিয়ে তোপ দাগলেন এরাজ্যের বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
পয়লা অক্টোবর মহরমের দিন দুর্গাপ্রতিমার নিরঞ্জন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশকে একহাত নিয়ে তোপ দাগলেন এরাজ্যের বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। কালনার হাটকালনার সিংরাইলে এক সভায় নানা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মহরমের দিন দূর্গা প্রতিমা নিরঞ্জন প্রসঙ্গে মন্তব্য করেন জয়।

এদিনের সভায় এই বিজেপি নেতা বলেন, নিরঞ্জন সঠিক সময়ে দিতে না পারলে লোক নিয়ে গিয়ে কালীঘাটের বাড়ির সামনে প্রতিবাদ করুন। তিনি পাশপাশি প্রশ্ন তোলেন " এটা কী হচ্ছে ? আমরা আমাদের মতো করে দুর্গাপুজোটাও করেত পারব না?" এছাড়াও এদিনের সভায় জয় , কালিয়াচক, দেগঙ্গা, বাদুড়িয়া প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন।

এদিনের সভায় জয় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিরপেক্ষতা নিয়েও নান প্রশ্ন তোলেন। উল্লেখ্য, জয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও, এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য রাজীব ভৌমিক। এই সভাতে সিপিএম এর ৫০ জন সদস্য বিজেপিতে যোগ দেন।












Click it and Unblock the Notifications