ফেসবুকে প্ররোচনামূলক পোস্ট, বিজেপি সোশাল মিডিয়া সেলের কনভেনর গ্রেফতার
ফেসবুকে প্ররোচনামূলক পোস্ট করে গ্রেফতার হলেন বিজেপির সোশাল মিডিয়া সেলের জেলা কনভেনর। জলপাইগুড়ি বিজেপি যুবনেতা সুমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়।
ফেসবুকে প্ররোচনামূলক পোস্ট করে গ্রেফতার হলেন বিজেপির সোশাল মিডিয়া সেলের জেলা কনভেনর। জলপাইগুড়ি বিজেপি যুবনেতা সুমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয় মঙ্গলবার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সড়ক নির্মাণের জন্য হনুমান মন্দির ভাঙার প্রতিবাদে উসকানিমূলক পোস্ট করেন ফেসবুকে।

সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা সুমিত চক্রবর্তীর বিরুদ্ধে ভারতীয় বিচারবিধির ১৫৩-এ ও ২৫৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্দো-ভুটান সীমান্তের জয়গাঁ থেকে ইন্দো-বাংলা সীমান্তের চ্যাংড়াবান্ধা পর্যন্ত মহাসড়ক নির্মাণের কাজ চলছে। সেই উন্নয়নমূলক কাজের জন্য ধূপগুড়ি ট্রাফিক মোড়ে একটি হনুমান মন্দির ভাঙা হয়।
জাতীয় লড়ক কর্তৃপক্ষ ওই মন্দিরটি ভাঙার পরই এলাকার মানুষ ক্ষোভ উগরে দেয়। দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে। এরই মধ্যে মন্দির ভাঙার প্রতিবাদে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করেন বিজেপির যুবনেতা সুমিত চক্রবর্তী। এই উসকানিমূলক পোস্টের প্রতিবাদে এবার সরব হয়ে ওঠে রাজনৈতিক মহলের একাংশ।
সুমিত চক্রবর্তী বলেন, আমি শুধুমাত্র একটা প্রশ্ন তুলেছিলাম। তাতে কোনও ভুল আছে বলে আমার মনে হয়নি, আজও মনে হচ্ছে না আমি কোনও ভুল করেছি। বিজেপি যুবমোর্চার জেলা সহসভাপতি শ্যাম প্রসাদ বলেন, সুমিতের নেতৃত্বে অমিত শাহের সভা যোগ দিতে যাওয়ার প্রস্তুতি চলছিল। তাতে ব্যাঘাত ঘটাতেই পরিকল্পিতভাবে তাকে গ্রেফতার করা হল। পুরোটাই সুমিতের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে চক্রান্ত।












Click it and Unblock the Notifications