বাংলায় ভোট মানেই হিংসা কেন? বিহার ভোটের তুলনা টেনে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা জয়প্রকাশের
বাংলায় ভোট মানেই হিংসা কেন? বিহার ভোটের তুলনা টেনে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা জয়প্রকাশের
বিহারে যদি শান্তিপূর্ণ ভোট হতে পারে তাহলে বাংলায় কেন ভোট মানেই হিংসা। তৃণমূল কংগ্রেসকে বিঁধে আক্রমণ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। বিহারে গেরুয়া ঝড়ের দাপটে নতুন উন্মাদনায় ফুটছেন বঙ্গ বিজেপির নেতারা। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করার সুযোহ হাতছাড়া করেননি তাঁরা। বাংলায় কেন হিংসা ছাড়া ভোট হয় না তা নিয়ে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সহ সভাপতি।

বিহারে গেরুয়া ঝড়
গেরুয়া ঝড় বইছে বিহারে। এনডিএ জোটে জেডিইউকে ছাপিয়ে হিয়েছে বিজেপি। একক বৃহত্তম দল হওয়ার পথে সুশীল মোদীরা। ইতিমধ্যেই এই জয় নিয়ে নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা বলেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। জেডিইউ-র ভোট কমলেও নীতীশ-ই যে মুখ্যমন্ত্রী হবেন তা স্পষ্ট করে দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিহারে বিজেপির নেতা কর্মীরা উৎসব শুরু করে দিয়েছেন।

তৃণমূলকে আক্রমণ বিজেপির
বিহার বিজেপির সাফল্যে উত্তেজনায় ফুটছেন বঙ্গের বিজেপি নেতারা। বিহারে শান্তিপূর্ণ ভোট যদি হতে পারে তাহলে বাংলায় কেন হবে না তা নিয়ে মমতা সরকারকে প্রশ্ন করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি সরাসরি আক্রমণ শানিয়ে বলেছেন বাংলায় ভোট মানেই কেন রক্তপাত। বিহারে একটি কেন্দ্রেও বুথ দখল, রিগিং হয়নি বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটে বাংলায় একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল। একাধিক বুথে রিগিংয়ের অভিযোগ করেছিল বিজেপি।

সার্কাস চলছে তৃণমূলে
নন্দীগ্রাম দিবসে শাসক দলের একাধিক সভা পাল্টা সভা নিয়েও আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর পৃথক সভা করা নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা বলেছেন সার্কাস চলছে তৃণমূলে। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রাম দিবসে দলের ব্যানার ছাড়াই পৃথক সভা করেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূলের সভা মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিম।

বিহার জয়ের প্রভাব বাংলায়
পরের বছরেই বাংলায় বিধানসভা ভোট। বিহারে বিজেপির জয়ের প্রভাব পড়ে বাংলার ভোটেও এমনই মনে করছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগেই বঙ্গ বিজেপিকে ভোটাল টনিক দিয়ে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন বিজেপি চাণক্য অমিত শাহ। ১৫ দফা কর্মসূচি ঠিক করে দিয়ে দলের কর্মীদের কঠিন অনুশাসনের মধ্যে চলার নির্দেশ দিয়েছেন তিনি। বিহার ভোটে বিজেপির জয় তাতে আরও উদ্যোম এনে দেবে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications