বিজেপি জেলা সভাপতির ভাইপো ধর্ষণে অভিযুক্ত, দলীয়কর্মীর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ
বিজেপি জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। বিজেপি কর্মীর নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ সরগরম পশ্চিম বর্ধমানের কাঁকসায়।
বিজেপি জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। বিজেপি কর্মীর নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ সরগরম পশ্চিম বর্ধমানের কাঁকসায়। বিজেপি জেলা সভাপতির ভাইপো ষোড়শী কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ছবি মোবাইলে তুলে ব্ল্যাকমেলিং করা হয় বলেও অভিযোগ।

ইতিমধ্যে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে। এই লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোবাইলে ছবি তোলার পর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুইয়ের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করা হয়েছে।
নির্যাতিতা কিশোরীর বাবা বিজেপি জেলা সভাপতির ভাইপোর কঠোর শাস্তি দাবি করেছেন। অভিযুক্ত সহদেব ঘোড়ুই নিজেও একজন বিজেপি নেতা। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছ তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতা দেবদাস বক্সি জানান, এই ঘটনাই প্রমাণ করে বিজেপি একটা ভয়ঙ্কর দল।
এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই জানান, কেউ দোষ করলে তার উপযুক্ত শাস্তি হবে। আমার ভাইপো যদি দোষী প্রমাণিত হয়, অবশ্যই তাঁর উপযুক্ত শাস্তি হবে। আইন আইনের পথেই ব্যবস্থা নেবে। তদন্ত তিনি পূর্ণ সহযোগিতা করবেন পুলিশকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications