বিজেপি নেতা ফের সহবাসে অভিযুক্ত! প্রেমিকের অন্যত্র বিয়েতে প্রাণনাশের চেষ্টা তরুণীর
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল ফের এক বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য বিকাশ পাল রেজিস্ট্রির দুদিন আগে লুকিয়ে অন্যত্র বিয়ে করে বলে অভিযোগ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল ফের এক বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য বিকাশ পাল রেজিস্ট্রির দুদিন আগে লুকিয়ে অন্যত্র বিয়ে করে বলে অভিযোগ। তারপরই আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে জলপাইগুড়ির ধূপগুড়িতে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ধূপগুড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিকাশ পালের সঙ্গে পেশায় স্বাস্থ্যকর্মী ওই তরুণীর সম্পর্ক তৈরি হয়েছিল। তরুণীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল বিজেপির পঞ্চায়েত সদস্যের। দু-বাড়িতেই তাঁদের সম্পর্কের কথা জানত। সম্প্রতি বিয়ের ঠিকও হয়েছিল। রেজিস্ট্রি করে বিয়ে হওয়ার কথা ছিল দুদিন পরেই।
কিন্তু তার আগেই তরুণী জানতে পারেন, বিকাশ দুদিন আগেই বিয়ে করেছে অন্য একজনকে। তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিরবার সহবাস করার পর এবং তাদের বিয়ের ঠিক হয়ে যাওয়ার পর অন্যত্র বিয়ে করে তাঁকে ঠকিয়েছে বিকাশ। বিকাশ পরিকল্পনা করেই এই কাজ করেছে বলে অভিযোগ।
প্রেমিকের এই কীর্তিকলাপ শুনে নিজেকে অপমানিত বোধ করেন তরুণী। প্রথমে প্রতিবাদ জানিয়ে বিকাশের বাড়ির সামনে ধরনায় বসেছিল তরুণী। কিন্তু বিকাশ ও তার পরিবার বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় আর প্রতিবাদের রাস্তায় না গিয়ে লজ্জায় অপমানে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী।
তবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা জানালা দিয়ে তরুণীর ভাইঝি দেখে ফেলে। তার চিৎকারেই ছুটে আসেন বাড়ির লোকজন। দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তরুণীকে রক্ষা করেন তাঁরা। বর্তমানে তিনি ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ধূপগুড়ি থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications