Recruitment Scam: কুন্তল ঘোষের দরাজ প্রশংসায় বিজেপি নেতা, ইডি-র দৃষ্টি আকর্ষণ তৃণমূলের
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদে থাকা কুন্তলকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। যদিও নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি-সহ বিরোধীরা। এই আবহে বিজেপি নেতার মুখে শোনা গেল সমাজসেবী কুন্তলের দরাজ প্রশংসা। যা নিয়ে ইডি-র দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল কংগ্রেস। শেয়ার করা হয়েছে ভাইরাল ভিডিও।

কুন্তলের প্রশংসায় অনিমেষ
বলাগড়ের বিজেপির জেডপি ১৮-র সাধারণ সম্পাদক অনিমেষ দেবনাথ। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে তিনিই কুন্তলের পাশে দাঁড়িয়ে তাঁর ভূয়সী প্রশংসা করছেন। বাংলা ২৪ নিউজের প্রতিবেদনে তাঁকে বলতে শোনা গিয়েছে, করোনাকালে লকডাউনে কুন্তল ঘোষ মানুষের পাশে থেকে সমাজসেবার প্রভূত কাজ করেছেন। বলাগড়ের একটি দুর্গোৎসবে তিনি ২ হাজার মানুষকে বস্ত্র বিতরণ করেছেন, মিষ্টিও দিয়েছেন! যদিও তাঁর এই কাজকর্ম ভালোভাবে নিচ্ছেন না বলাগড়ের রাজনৈতিক নেতারা।

অস্বস্তি বাড়বে বিজেপির?
বিজেপির ওই নেতা আরও বলেছেন, রাতে জানতে পারি কুন্তল ঘোষ বলাগড় ছেড়ে চলে যাবেন। তিনি তৃণমূল কংগ্রেসের কোনও পদে না থেকে সমাজসেবী হিসেবে কাজ করেছেন। তারপরও রাজনীতির অনেকে ভাবছেন, এই কাজকর্মের মাধ্যমে কুন্তল বলাগড়ের দখল নেবেন। আমরা তাই ছুটে এসেছি। কুন্তল ঘোষকে কিছুতেই বলাগড় থেকে যেতে দেব না। তিনি বলাগড়েই থাকবেন, এই আশ্বাস দিলে তবেই আমরা এখান থেকে যাব। মনে করা হচ্ছে, ভাইরাল ভিডিওটি ২০২০ সালের।

দায় ঝাড়ার চেষ্টা
ওয়ানইন্ডিয়া বাংলার তরফে অনিমেশ দেবনাথকে তাঁর কুন্তল-বন্দনা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে তাঁর দল কোনওভাবেই অস্বস্তিতে পড়বে না। বলাগড়ের একটি ক্লাবের দুর্গাপুজো কমিটির অনুষ্ঠানে কুন্তল সমাজসেবার কাজ করেছিলেন। তখন তিনি কোনও তৃণমূলের পদে ছিলেন না। একজন ক্লাব সদস্য হয়েই গিয়েছিলাম। ওই ক্লাবকে কুন্তল কত টাকা দিয়েছেন তা ক্লাবের সভাপতিই বলতে পারবেন। কুন্তল স্থানীয় ছেলে। সমাজসেবার কাজ করে থাকেন বলে এলাকার সকলেই জানেন। তিনি কোনও দুর্নীতিতে যুক্ত তা জানতাম না। অর্থাৎ এটা স্পষ্ট, সমাজসেবী হিসেবে নিজের ইমেজ ভালোই গড়েছিলেন কুন্তল। যার দায় এড়াতে পারে কি দায়িত্বশীল সংবাদমাধ্যম?

সরব তৃণমূল কংগ্রেস
যদিও এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তিনি ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, বিজেপির এই নেতা কুন্তলকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। অথচ বিজেপি নিশানা করছে তৃণমূল কংগ্রেসকে। কয়েকটি সংবাদমাধ্যম কুন্তলকে সমাজসেবার স্বীকৃতি দিয়েছে। হয়তো না জেনেই। এই বিজেপি নেতাও বলছেন, তিনিও কিছু জানতেন না। ফলে কেউ আগে কুন্তল সম্পর্কে জানত না, আবার তৃণমূল সেই না জানার কথা বললে সেটা বিশ্বাস করা হচ্ছে না। এই দুরকম যুক্তি তো খাটে না।

বিজেপি কি লাভবান?
অরূপ চক্রবর্তী আরও বলেন, সুমনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে কুন্তল হুগলি জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিলেন। সেই সুমনা সরকার একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যান। দুর্গাপুজোর মতো সামাজিক অনুষ্ঠানে বিজেপি নেতা অনিমেশ দেবনাথ বলেছেন, কুন্তল থাকলে নাকি রাজনৈতিক নেতাদের অসুবিধা হচ্ছে! সামাজিক অনুষ্ঠানে রাজনীতির কথা যখন বলা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই।

কেন জিজ্ঞাসাবাদ নয়?
নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তলের কথায় তাপস মণ্ডলের নাম উঠে এসেছিল। তাপসের কথায় কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। কুন্তল সোমা চক্রবর্তীর নাম করেছেন। তাঁকে সঠিকভাবেই টাকা ফেরাতে বাধ্য করেছে ইডি। অরূপ চক্রবর্তী বলেন, তদন্তে এমন তৎপরতাকে আমরা স্বাগত জানাই। কিন্তু যেখানে বিজেপি নেতা কুন্তল সম্পর্কে ভূয়সী প্রশংসা করছেন, কেন তাঁকে ইডি বা সিবিআই জিজ্ঞাসাবাদ করবে না? গ্রেফতার তো দূরের কথা। বিজেপিতে থাকলেই কি বড় নেতাদের মতো চুনোপুঁটিরাও তদন্তের আওতার বাইরে থাকতে পারেন? ২০১৯ সালে বিজেপি জেতে বলাগড় কেন্দ্রে। ফলে কুন্তলের হাত বিজেপির অন্দরে কতটা পৌঁছেছিল তা নিয়েই তুঙ্গে জল্পনা।
-
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications