অনুব্রত গড়ে উন্নয়ন! তৃণমূল কংগ্রেস কীভাবে লুট করছে জানালেন বিজেপির সভাপতি
অনুব্রত গড়ে উন্নয়ন! তৃণমূল কীভাবে লুট করছে জানালেন বিজেপির সভাপতি
তৃণমূল কংগ্রেস নেতাদের মাথায় পোকা রয়েছে। অনুব্রত গড়ে তৃণমূলের নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের হুঁশিয়ারি প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি। তিনি বলেন, তৃণমূল লুট করলে তাতে বাধা দেবে সাধারণ মানুষ।

উন্নয়নে বাধার অভিযোগ তৃণমূলের
যাঁরা তৃণমূলের উন্নয়নে বাধা দেবেন কিংবা দিচ্ছেন, তাঁদের পরিবারের প্রতি তাণ্ডব নৃত্য চালানো হবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের নানুনের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। তৃণমূল নেতা জানিয়েছেন, বাম আমলের শেষের দিকে ২০০৯, ২০১০ সালে তৃণমূল বাংলার বুকে তাণ্ডব লীলা চালিয়েছিল। তবে এসম্পর্কে তৃণমূলের অন্য নেতাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উন্নয়ন হলে স্বাগত বিজেপির
বিজেপি নেতা জানিয়েছেন, প্রকৃত উন্নয়ন হলে সাধারণ মানুষ স্বাগত জানাবে। বিজেপির সেখানে বাধা দেওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন শ্যামাপদ মণ্ডল।

উন্নয়নের নামে লুঠ
বীরভূম জেলা বিজেপি সভাপতির অভিযোগ উন্নয়নের নামে ১০ লক্ষ টাকার মধ্যে ৭ লক্ষ টাকা মেরে দেওয়া হচ্ছে। পুকুর খননে ৫ লক্ষ টাকার স্কিমে, পুকুর না কেটে পুরো টাকাটা মেরে দেওয়া হচ্ছে বলে অভিযোগ লকরেছেন তিনি। উন্নয়নের নামে টাকা লুট হলে সাধারণ মানুষ বাধা দেবে বলে জানিয়েছেন তিনি।

নানুরের নেতার বিরুদ্ধে মামলার দাবি
বীরভূম জেলা বিজেপি সভাপতি দাবি করেছেন, হুমকির জেরে নানুরের ব্লক সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করুক পুলিশ। তাঁর অভিযোগ যেখানে পুলিশ কিছু হলেই বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করছে সেখানে এই নেতার বিরুদ্ধেও মামলা হওয়া উচিত।












Click it and Unblock the Notifications