দলের কাজের আড়ালে অস্ত্রের কারবার! হাতে নাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনার প্রভাবশালী বিজেপি নেতা
অস্ত্র-সহ গ্রেফতার উত্তর ২৪ পরগনার বসিরহাটের বিজেপি নেতা বাপিন দাস। তিনি বসিরহাট মহকুমার অফিস সচিব। তাঁর কাছ থেকে একটি বন্দুক এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
অস্ত্র-সহ গ্রেফতার উত্তর ২৪ পরগনার বসিরহাটের বিজেপি নেতা বাপিন দাস। তিনি বসিরহাট মহকুমার অফিস সচিব। তাঁর কাছ থেকে একটি বন্দুক এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে তল্লাশি
বসিরহাট পুলিশ সূত্রে খবর, এলাকায় অস্ত্র কারবারের কথা দিন কয়েক আগে তারা পেয়েছিলেন। এরপর নজরদারি চালানো হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের ময়লাখোলা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করেই বিজেপি নেতার নাম পায় পুলিশ।

অস্ত্র আনা হত ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে, পাচার হত বাংলাদেশে
পুলিশ জানিয়েছে এই অস্ত্র ও গুলি আনা হত রাজ্যের ভিন জেলা এমন কী ভিন রাজ্য থেকে। এইসব অস্ত্র বিক্রি করা হত বাংলাদেশের দুষ্কৃতীদের কাছে।

পুর নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন
বাপিন দাস ২০১৫ সালে বসিরহাট পুরসভার নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অস্ত্র ব্যবসার চাঁইয়ের সন্ধানে পুলিশ
পুলিশ তদন্ত শুরু করার পর বসিরহাট মহকুমার বিজেপি অফিস সচিব বাপিন দাসের নাম প্রকাশ্যে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি নেতার বাড়িতে গানা দেয় পুলিশ। বাড়ি থেকেই তাঁকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫ রাউন্ড গুলি এবং একটি বন্দুক। পুলিশের আশা ওই বিজেপি নেতা জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ব্যবসার মূল চক্রের সন্ধান পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications