West Banel Panchayat Election 2023: বিজেপির শক্তঘাঁটিতে ভাঙন! ভোটের আগে তৃণমূলে যোগ প্রভাবশালী নেত্রীর

West Banel Panchayat Election 2023: সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনের আগে বিজেপির খাস তালুক আসানসোলে ভাঙন ধরাল শাসকদল তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অরুনিমা সাহা।

আসানসোলের অন্যতম প্রভাবশালী বিজেপি নেত্রী হিসাবেই পরিচিত তিনি। ভোটের ( West Banel Panchayat Election 2023) আগে অরুণিমার দলবদল বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।

tmc

যদিও বিজেপি নেত্রীর দলবদলকে মোটেই ধাক্কা হিসাবে দেখতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, মানুষ সমস্ত কিছু দেখতে পাচ্ছে। যেভাবে তৃণমূল দুর্নীতি করেছে সেটাও স্পষ্ট। ফলে কে থাকল আর গেল তাতে কিছু যায় আসে না বলেই দাবি স্থানীয় এক বিজেপি নেতার।

সম্প্রতি পানাগড়ে তৃণমূলের তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছে। আর সেই সভাতে অন্তত ৫০ জন কর্মী সমর্থক নিয়ে বিজেপির অরুনিমা সাহা তৃণমূলে যোগ দেন।বিজেপি ছেড়ে তৃণমূলে আসা অরুনিমা সাহার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী।

tmc

তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের উপর এক রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসছেন।

শুধু তাই নয়, রাস্তা থেকে বাড়ি সবেতেই বাংলার মানুষ সুবিধা পাচ্ছে। আর সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে অরুণিমা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে দাবি তৃণমূলের।

tmc

বলে রাখা প্রয়োজন, আসানসোল বিজেপি অন্যতম শক্ত ঘাঁটি। গত কয়েক দফায় এই লোকসভা কেন্দ্র থেকে লাগাতার জিতে এসেছেন বাবুল সুপ্রিয়। যদিও তাঁর দলবদলের পর ওই লোকসভা আসন থেকে তৃণমূলের শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে তৃণমূল। কয়েক হাজার ভোটে জয় পান তিনি। যদিও বিধানসভা নির্বাচনে নিজেদের জায়গা ধরে রেখেছে বিজেপি। আর সেই ঘাঁটিতেই পঞ্চায়েত নির্বাচনের আগে ফাটল ধরাল তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+