Dilip Ghosh: 'তৃণমূল নেতাদের গাছে বেঁছে পেটান', পঞ্চায়েত ভোটের আগে দাওয়াই বিজেপির সর্বভারতীয় সহসভাপতির

Dilip Ghosh: 'তৃণমূল নেতাদের গাছে বেঁছে পেটান', পঞ্চায়েত ভোটের আগে দাওয়াই বিজেপির সর্বভারতীয় সহসভাপতির

তৃণমূল কংগ্রেস নেতাদের গাছে বাঁধে পেটানোর নিদান দিলেন বিজেিপর সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'পাঁচ বছর ধরে সাধারণ মানুষের টাকা লুঠ করেছেন শাসক দলের নেতারা। তাঁদের নিম গাছে বেঁধে পেটান। কলার ধরে হিসেব চান।' পঞ্চায়েত ভোটের আগে ফের হাওয়া গরম করলেন তাঁরা।

দিলীপের নিদান

দিলীপের নিদান

বড়দিনের সকালে ফের রাজনীতির হাওয়া গরম করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি একটি জনসভায় যোগ দিয়ে শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে পঞ্চায়েত ভোটের আগে নিদান দিয়েছেন। তিনি বলেছেন, 'তৃণমূল কংগ্রেস নেতাদের নিম গাছে বেঁধে পেটান। তাঁরা আপনাদের কাটা লুঠ করেছেন। তাঁদের কাছ থেকে সেই টাকার হিসাব চান। যতক্ষণ না সেই টাকার হিসেব দিচ্ছেন ততক্ষণ জামার কলার ছাড়বেন না।'

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতিকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটের ময়দানে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই জেলায় জেলায় এই নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। শাসক দলের একাধিক নেতা এবং পঞ্চায়েত প্রধান ইস্তফা দিয়েছে। গতকাল গণ ইস্তফা দিয়েছেন পঞ্চায়েতের সদস্যরা। তাঁরা নিজেরাও প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। আর এই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। সেকারণেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি নিশানা করেছেন তণমূল কংগ্রেস নেতাদের।

বিজেপিকে নিশানা

বিজেপিকে নিশানা

বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। তিনি বলেছেন, বিজেপিকে কোণঠাসা হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। সেকারণে প্রচারের আলোয় থাকার জন্য এমনই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। বিজেপির অন্দরেই এত বিরোধ যে তারা দলাদলি করে মরছে। সেদিক থেকে নজর ঘোরাতেই বিজেপি নেতা এই মন্তব্য করেছেন তিনি। এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি নেতারা নিজেদের দিকে মন না দিয়ে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন।

জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ

জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত রাজনৈতিক পারা চড়ছে। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। মনে করা হচ্ছে নতুন বছর পড়তেই শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোটের তোরজোর। তার আগে শান দিতে শুরু করে দিয়েছে। এই নিয়ে শাসক বিরোধী উভয় শিবিরেই চলছে তোরজোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক জেলায় গিয়ে পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তাঁর নির্দেশেই একাধিক পঞ্চায়েত প্রধান ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+