অনুব্রতর গড়ে খাতা খোলায় সমস্যা করে দেবেন দিলীপ! খোলা চ্যালেঞ্জ ২০২১-এ

অনুব্রতর গড়ে খাতা খোলায় সমস্যা করে দেবেন দিলীপ! খোলা চ্যালেঞ্জ ২০২১-এ

খাতা খোলায় সমস্যা করে দেব। দম থাকলে জিতে দেখান। অনুব্রত-গড়ে গিয়ে চ্যালেঞ্জ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বীরভূমের সিউড়িতে চা-চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, যিনি যে ভাষা বোঝেন, তাঁকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। বীরভূমে এসেই অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম।

কোন গড় নেই, গড় থাকলে ভেঙে দেবেন দিলীপ

কোন গড় নেই, গড় থাকলে ভেঙে দেবেন দিলীপ

দিলীপ ঘোষ বলেন, কারও গড় বলে কিছ হয় না। এই তো সিপিএমের গড় ছিল বলে আফনারা বলতেন। কই গড় আর আছে, সিপিএম তো গর্তে ঢুকে গিয়েছে। কোন গড় নেই। আর গড় থাকলেও তা আমরা ভেঙে দেব। অনুব্রতকে বলে দিচ্ছি, বীরভূমের মানুষ বিজেপিকে চায় কি না, তার প্রমাণ দিয়েছি ২০১৯-এ।

২১টি ওয়ার্ড রয়েছে, ১৮টি ওয়ার্ডে বিজেপির লিড

২১টি ওয়ার্ড রয়েছে, ১৮টি ওয়ার্ডে বিজেপির লিড

দিলীপ ঘোষ একেবারে হিসেবে দিয়ে জানিয়ে দেন, ২০১৯-এ বিজেপি সিউড়ি পুরসভার ২১টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে ১৮টি ওয়ার্ডে লিড নিয়েছে। এমনকী অনুব্রত মণ্ডলের ওয়ার্ডেও বিজেপি লিড পেয়েছে। সময় এলেই বুঝতে পারবেন কে ঢাক বাজাবে, আর কে ধামসা বাজাবে। এপ্রিল-মে মাসেই দেখতে পাবেন কী হয় বীরভূমে। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় আমরা ট্রিটমেন্ট করব।

দিলীপের বক্তব্যের কঠোর সমালোচনায় অভিজিৎ

দিলীপের বক্তব্যের কঠোর সমালোচনায় অভিজিৎ

দিলীপ ঘোষের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন জেলা তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিংহ রায় বলেন, যে ভাষায় কথা বললেন দিলীপবাবু, সেই ভাষা বাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। উত্তরপ্রদেশ-বিহারের বাহুবলী ভাষায় কথা বলছেন তিনি। এপ্রিল-মে মাস আসুক তিনি দেখতে পাবেন, বাংলার মানুষ ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই।

১১টি আসনেই তৃণমূলকে জেতাব, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট

১১টি আসনেই তৃণমূলকে জেতাব, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট

তৃণমূলের জেলা সহ সভাপতি বলেন, মানুষ ঠিক করবে তাঁরা কী চান। গত ১০ বছরে বাংলায় যে উন্নয়ন ও শান্তি বজায় রয়েছে, মানুষ তাকেই সমর্থন করবেন। আমার বিশ্বাস, পশ্চিম বাংলার মানুষ আবার ২০০-র বেশি আসন দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে জেলায় দাঁড়িয়ে দিলীপবাবু কথা বলছেন, সেখানে দুটি লোকসভা সিটেই লাখেরও বেশি ভোটে হেরেছেন। এবার বীরভূমের ১১টি আসনেই তৃণমূলকে জেতাব আমরা, এই বিশ্বাস আমাদের রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+