'আমিই গোল দিই', খেলা হবে দিবসে তৃণমূলকে নিশানা করে ইঙ্গিত পূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
'আমিই গোল দিই', খেলা হবে দিবসে তৃণমূলকে নিশানা করে ইঙ্গিত পূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
আজ পশ্চিমবঙ্গ সহ ১৫টি রাজ্যে খেলা হবে দিবস উদযাপন করছে তৃণমূল কংগ্রেস। সকালেই খেলা হবে দিবসকে নিশানা করে তীর্যক আক্রমণে বিঁধলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। সকালে ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ফুটবল নিয়ে কিছুক্ষণ খেললেন তিনি। তারপরেই সাংবাদিকদের নিশানা করে তিনি বলেছেন, বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই।

তৃণমূলকে নিশানা দিলীপের
খেলা হবে দিবস নিয়ে সরাসরি শাসক দলকে বিঁছলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি সকালে ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবেই ফুটবল েখলেছেন। ফুটবল পায়ে নিয়ে বেশ কিছুক্ষণ খেলার পর দিলীপ বলেছেন, 'পাঁচ বছর ধরে দেখে আসছেন আমাকে। কে কোথায় গোল মারে সবাই জানে। বাকিরা ডায়লগ দেন, আমি গোল দিই।' প্রসঙ্গত উল্লেখ্য আজ গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ত্রিপুরা সহ ১৫টি রাজ্যেও খেলা হবে দিবস পালন করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হেয়েছে ত্রিপুরাকে। খেলা হবে দিবসকে উপলক্ষ্য করে সেখানে শক্তি প্রদর্শন করছে তৃণমূল কংগ্রেস। আগেই সেখানে পৌঁেছ গিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। গতকাল ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

খেলা হবে দিবসকে নিশানা
তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবসকে নিশান করে দিলীপ ঘোষ এদিন বলেছেন, 'আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলে আসছি । খোলা মাঠে কাদার ওপরে কখনও বাতাবি লেবু, কখনও প্লাস্টিক দিয়ে বেঁধে বল খেলতাম। এখন খেলাধুলো উঠে গিয়েছে। কিন্তু ওরা খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় নিয়ে গেছে। সিন্ডিকেট ও কাটমানির খেলায় নিয়ে গেছে ওরা। আমরা চাই ফুটবল ফিরে আসুক। ফুটবলের খেলা হোক। আমাদের নতুন ছেলে যুবক যুবতীরা খেলা করে শরীর স্বাস্থ্য ঠিক করুক। বাংলাতে দেশের সম্মান আরও বাড়ুক। সেই জন্য আজ আমরা ফুটবল খেলছি, গতকাল ক্রিকেট খেলেছি। কিছু না কিছু রোজ করি আমরা।' প্রসঙ্গত উল্লেখ্য খেলা হবে দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন ক্লাবকে ১ লক্ষ ফুটবল বিলি করবে রাজ্য সরকার।

খেলা হবে দিবস
আজ রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ত্রিপুরা এবং ১৫টি রাজ্যে খেলা হবে দিবস উদযাপন করা হচ্ছে। গুজরাত, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে এবার তৃণমূলের খেলা হবে দিবস ঘিরে বিশেষ উত্তেজনা। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলের খেলা হবে দিবসকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরা। আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তারপরেই খেলা হবে দিবস নিয়ে ত্রিপুরায় বিশেষ তৎপর তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে পায়ে বল নিয়ে বেশ কিছুক্ষণ খেলা দেখিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়,শান্তনু সেন, অর্পিতা ঘোষরা। আজ ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করে এক কথায় বিপ্লব দেব সরকারকে শক্তি প্রদর্শন করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

টার্গেট ত্রিপুরা
বাংলায় জয়ের পর এবার ত্রিপুরাকে টার্গেট করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করতে ইতিমধ্যেই সেখানে পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক আগরতলায় পৌঁছতেই তাঁকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়। এমনকী অভিষেকের কনভয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ। তারপরেই বিপ্লব দেব সরকারকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেছেন তিন বছর পর ত্রিপুরা দখল করবে তৃণমূল কংগ্রেস। তারপরেই ত্রিপুরা তৃণমূল কংগ্রেস তিন যুবনেতাকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। সেখানে গিয়ে দলের নেতাদের মুক্তির দাবিতে ধরনা দেন অভিষের সহ তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদ। সেই ঘটনায় অভিষেক সহ ৬ সাংসদের বিরুদ্ধে খোয়াই থানায় এফআইআর দায়ের করা হয়। তারপরেই খেলা হবে দিবস নিয়ে আরও তৎপর হয় তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানে হাজির হয়ে গিয়েছেন দলের একাধিক সাংসদ।












Click it and Unblock the Notifications