মমতা হতাশ, জনসমর্থন চলে গিয়েছে বুঝেছেন!দাবি করে দিলীপ ঘোষ উগড়ে দিলেন ক্ষোভ

পোস্তায় এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। নাম না করে তিনি গেরুয়া শিবিরকে 'শকুন' আখ্যা দেন। রাজনৈতিক মৃত্যু প্রসঙ্গে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্য়ায় এমন মন্তব্য করেন। এরপর এদিন বিরাটিতে 'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ দাগেন দিলীপ ঘোষ।

মমতা হতাশ, জনসমর্থন চলে গিয়েছে বুঝেছেন!দাবি করে দিলীপ ঘোষ উগড়ে দিলেন ক্ষোভ

দিলীপ ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রী আগেও এমন অনেক ভালো ভালো কথা বলেছেন। লোকসভা নির্বাচনের আগে বলেছেন, মোদীকে তিনি প্রধান মন্ত্রী হিসাবে মানেন না। বলেছিলেন, মোদী কোন হরিদাস। অমিত শাহ গুণ্ডা। .. 'এরপরই দিলীপ ঘোষ সুর চড়িয়ে বলেন, ভগবানের এমনই খেলা যে, এখন মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখা করার জন্য পায়ে ধরতে হচ্ছে। দিলীপ ঘোষের দাবি, 'জনসমর্থন চলে গিয়েছে বুঝে হতাশা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলেছেন।'

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পোস্তায় এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, চিকিৎসকদের সার্টিফিকেট ছাড়াই বিজেপির সমর্থকরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এরপরই তিনি 'শকুন' বলে কটাক্ষ করে বিজেপিকে আখ্যা দেন। মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি ব্যক্তিগত শত্রুতায় মারা যান তাহলেও তাঁকে বিজেপির সমর্থক বলে দাবি করছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+