তৃণমূল কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের নিদান মদন মিত্রের , পাল্টা গ্যাংস্টার বলবে কটাক্ষ দিলীপের

দিলীপের নিশানায় মদন মিত্র, গ্যাংস্টার বলে কটাক্ষ বিজেপি নেতার

ফের মদন মিত্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। নাম না করে মদন মিত্রকে গ্যাংস্টার বলে আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 'এমএলএ মদনবাবু বলে দিচ্ছেন কীভাবে ট্রেনিং দিতে হবে, ট্রিগারে কোথায় হাত দিতে, কাঁধে কোথায় বন্দুক রাখবে, কার পিছনে দেবে। ওদের বড় বড় নেতা যদি এইরকম গ্যাংস্টার হয়, বাকি যাঁরা আছে তাঁরা তো প্রেরণা পাবেই।'

মদনের বিতর্কিত মন্তব্য

মদনের বিতর্কিত মন্তব্য

পঞ্চায়েত ভোটের আগে নেতা মন্ত্রীদের একের পর এক বিতর্কিত মন্তব্যের ট্রেন্ড শুরু হয়েছে। উদয়ন গুহ থেকে মদন মিত্র সকলেই পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপিকে হুশিয়ারি দিতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি মদন মিত্রের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে কামারহাটির বিধায়ক পঞ্চায়েত ভোটের জন্য দলীয় কর্মীদের অস্ত্রপ্রশিক্ষণ দেওয়ার নিদান দিয়েছেন। তিনি বলেছেন, 'দিলীপবাবু বলেছেন, ওঁরা ওঁদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন। এগুলো তারই অংশ। তবে অস্ত্র কোথায় পৌঁছচ্ছে জানতে পারলে আমাদের ভালই হবে। আমাদের কর্মীরা গিয়ে ওগুলো নিয়ে নেবে। আমাদের কাছে ভাল প্রশিক্ষক রয়েছে। তাঁরা প্রত্যেকেই প্রাক্তন সেনা কর্মী এবং কর্নেল। আমাদের কর্মীরা ওই বন্দুক নিয়ে প্র্যাকটিস করবে যাতে সেগুলো বিজেপি ব্যবহার করতে না পারে। আমাদের কর্মীরা বন্দুকে গুলি ঢোকাতে এবং বার করতেও শিখবে।'

মদন মিত্রকে নিশানা দিলীপের

মদন মিত্রকে নিশানা দিলীপের

অস্ত্র প্রশিক্ষণ েদওয়ার বিতর্কিত মন্তব্যের পর পাল্টা মদন মিত্রকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষয। তিনি বলেছেন, 'এমএলএ মদনবাবু বলে দিচ্ছেন কীভাবে ট্রেনিং দিতে হবে, ট্রিগারে কোথায় হাত দিতে, কাঁধে কোথায় বন্দুক রাখবে, কার পিছনে দেবে। ওদের বড় বড় নেতা যদি এইরকম গ্যাংস্টার হয়, বাকি যাঁরা আছে তাঁরা তো প্রেরণা পাবেই।' এক কথায় মদন মিত্রকে গ্যাংস্টার বলেই কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

 সৌগত রায়কে নিশানা

সৌগত রায়কে নিশানা

সৌগত রায়কেও তীব্র নিশানা করেছেন দিলীপ ঘোষ। বোমা উদ্ধার নিয়ে সৌগত রায়েত বিতর্কিত মন্তব্যের জবাবে নিশানা করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছে, 'ওনাদের একজন এমপি কীভাবে বোমা তৈরি করতে হয়, কী কী জিনিস দিতে হবে সেটাও বলে দিচ্ছেন টিভিতে।' রাজ্যে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। তারা অভিযোগ করেছেন পঞ্চায়েত ভোটের আগে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন তাঁরা। রাজ্যে নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

সৌগত রায়ের বিতর্কিত মন্তব্য

সৌগত রায়ের বিতর্কিত মন্তব্য

রাজ্যে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন তেমন বড় কিছু ঘটনা নয় এগুলি। সিপিএম এবং কংগ্রেসের সময়েও এরকমই বোমা পাওয়া যেত। তিনি আরও বলেছেন, 'আমাদের মুশকিল হল বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি, সেই একই বোমা রয়ে গিয়েছে। ওই একটি কৌটার মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট, পটাস আর আর্সেনিক ট্রাই সালফাইড দিয়ে বোমা তৈরি হয়। আধুনিক বোমা পর্যন্ত এখানে তৈরি হয়নি। বরাবরই এই ছিল। ষাটের দশকে দেখেছি। তার আগেও নিশ্চয়ই পঞ্চাশের দশকেও ছিল।'


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+