বাংলাতেও আটকানো হয় বিজেপি নেতাদের, লখিমপুর নিয়ে যোগীর পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপের

বাংলাতেও আটকানো হয় বিজেপি নেতাদের, লখিমপুর নিয়ে যোগীর পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপের

লখিমপুরের পরিস্থিতি মোকাবিলায় যোগী সরকারের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন যোগী ঠিক কাজ করছে। কারণ শান্তি রক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি ছিল। বাংলাতেও একাধিক জায়গায় রাজ্য সরকার বিজেপি নেতাদের আটকে দেয়। যোগী আদিত্যনাথ যা সিদ্ধান্ত নিয়েছেন তা ঠিক করেছেন বলে জানিয়েছেন তিনি।

লখিমপুর কাণ্ডে যোগীর পাশে দিলীপ

লখিমপুর কাণ্ডে যোগীর পাশে দিলীপ

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবার লখিমপুর কাণ্ড নিয়ে মুখ খুললেন। তিনি যোগী আদিত্যনাথের পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেছেন তিনি যা করেছেন ঠিক করেছেন। এই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথকে রাজনৈতিক নেতাদের লখিমপুরে ঢুকতে না দিয়ে ঠিক করেছেন। কারণ এই সময় সবচেয়ে বেশি জরুরি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখা। সেটাই করেছেন তিনি। বাংলাতেও একই ভাবে একাধিক জায়গায় বিজেপি নেতাদের আটকে দেওয়া হয়। শান্তি রক্ষার জন্য যোগী সরকার যে কাজ করেছেন সেটা সঠিক কাজ করেছেন। যোগী একজন দািয়ত্বশীল প্রধানমন্ত্রী তিনি যা করেছেন ঠিক করেছেন।

গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী

গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী

গতকাল থেকেই লখিমপুরে ঢোকার আগেই আটক করা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীকে। তিনি প্রায় ২৮ ঘণ্টা সময় ধরে আটক ছিলেন। তারপরে মঙ্গলবার সকালে প্রিয়াঙ্কা গান্ধী সহ ১১ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তারপরেই প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে পুলিশ। প্রিয়াঙ্কা গান্ধীকে সীতাপুরের একটি গেস্ট হাউসে রাখা হয়েছে। সেখানেই অস্থায়ী জেল তৈরি করে রাখা হয়েছে তাঁকে।

ভূপেশ বাঘেলকে বাধা

ভূপেশ বাঘেলকে বাধা

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেও লখিমপুরে যেতে দেওয়া হয়নি। তাঁকে লখনউ বিমানবন্দরে আটকে দেওয়া হয়। প্রতিবাদে লখনউ বিমানবন্দরের মেঝেতে বসে প্রতিবাদ দেখাতে শুরু করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। গতকাল তাঁর বিমান অবতরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। শুধু ভূপেশ বাঘেল নন পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রীর বিমানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। লখিমপুর নিয়ে মঙ্গলবার অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী।

লখিমপুরে ১৪৪ ধারা

লখিমপুরে ১৪৪ ধারা

কড়া প্রহরায় রয়েছে লখিমপুর। সেখানে টহল দিচ্ছে এসএসবি জওয়ানরা। দোকানবাজার বন্ধ। থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। এদিকে আজ ছদ্মবেশে লখিমপুরের মৃত কৃষকদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। সেই দলে ছিলেন সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদারও। আগামিকাল আবার লখিমপুরে যাচ্ছেন রাহুল গান্ধী। তাঁর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দলের যাওয়ার কথা। ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+