কথা বলার নাটক করছে সরকার, টেট পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিশানা দিলীপের

কথা বলার নাটক করছে সরকার, টেট পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিশানা দিলীপের

বিক্ষোভে অনড় টেট পরীক্ষার্থীরা। রাতভর অবস্থান বিক্ষোভ েদখিয়েছেন তাঁরা। টেট পরীক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জািনয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি তীব্র নিশানা করেছেন মমত সরকারকে। তিনি বলেছেন, হকের চাকরি পাওয়ার অধিকার সবার রয়েছে। বয়স পেরিয়ে যাচ্ছে। সরকার শুধু ডেকে নিয়ে গিয়ে কথা বলার নাটক করছে।'

মমতাকে নিশানা দিলীপ ঘোষের

মমতাকে নিশানা দিলীপ ঘোষের

টেট পরীক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, রাজ্যে চাকরি দেওয়ার নামে প্রহসন চলছে। হকের চাকরি পাওয়ার অধিকার রয়েছে সকলের। কিন্তু মমতা সরকার চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছ। বারবার প্রতিনিধিদের ডেকে নিয়ে গিেয় প্রতারণা করছে মমতা সরকার এমনই অভিযোগ করেছেন বিেজপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিিন মমতা সরকারের স্থায়ীত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।

টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ

টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ

গতকাল থেকে করুনাময়ীতে শুরু হয়েছে টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এপিসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। গতকাল থেকেই করুনাময়ীতে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন তাঁরা। ২০১৪ সালে টেট পরীক্ষায় পাশ করেও তাঁদের চাকরি হয়নি। অভিযোগ বিক্ষোভকারীদের। তাই ডু অর ডাই পরিস্থিতিতে রয়েেছন তাঁরা। চাকরি না নিয়ে তাঁরা অবস্থান বিক্ষোভ সরাবেন না বলে হুমকি দিয়েছেন। গতকাল রাত ভর রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন পরীক্ষার্থীরা।

সকালেও জারি বিক্ষোভ

সকালেও জারি বিক্ষোভ

এদিকে সকাল থেকেও চলছে টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ। চাকরির দাবিেত অনড় তাঁরা। ২০১৪-র টেট পাস করেছে যাঁরা তাঁদের চাকরি না দিয়ে নতুন করে টেট পরীক্ষা নেওয়া যাবে না বলে বিক্ষোভ শুরু করেছে তারা। মুখ্যমন্ত্রী ২০১৪-র টেট পরীক্ষার্থীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি। উল্টে নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগের টেট উত্তীর্ণদের চাকরি না দিয়েই নতুন করে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

আন্দোলনে সামিল প্রসিডেন্সির পড়ুয়ারাও

আন্দোলনে সামিল প্রসিডেন্সির পড়ুয়ারাও

টেট উত্তীর্ণদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের সঙ্গে সামিল হতে আসছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। তাঁরাও বিক্ষোভ দেখাবেন টেট পরীক্ষার্থীদের সঙ্গে এমনই খবর পাওয়া গিয়েছে। গতকাল আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারীকরা। কিন্তু তাত কোনও সমাধান সূত্র বেরোয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+