তৃণমূলের পতাকা লাগিয়ে সিন্ডিকেট কাটমানি চলছে, চাঁপদানির সভা থেকে হুঁশিয়ারি দিলীপের

তৃণমূলের পতাকা লাগিয়ে সিন্ডিকেট কাটমানি চলছে, চাঁপদানির সভা থেকে হুঁশিয়ারি দিলীপের

চাঁপদানির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফের তৃণমূলের সিন্ডিকেট রাজের প্রসঙ্গ তুলে দিলীপ অভিযোগ করেছেন রাজ্যে তৃণমূলের পতাকা লাগিয়ে সিন্ডিকেট কাটমানি চলছে। কৃষক বিক্ষোভ নিয়ে যাঁরা গলা ফাটাচ্ছেন তাঁদের দালালরাই কৃষকদের টাকা খেয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। অনুপ্রবেশ থেকে শুরু করে বহিরাগত তত্ত্ব সব ইস্যুতেই তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়েছেন দিলীপ ঘোষ।

কাটমানি-সিন্ডিকেটের রাজত্ব চলছে

কাটমানি-সিন্ডিকেটের রাজত্ব চলছে

ফের কাটমানি-সিন্ডিকেটের রাজত্ব নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, রাজ্যে তৃণমূলের পতাকা লাগিয়ে সিন্ডিকে-কাটমানি চলছে। চাষীদের টাকা মেরে দিচ্ছে তৃণমূলের দালালরা। আলুর দাম বাড়ছে তার কারণ কাটমানি আর সিন্ডিকেট। মোদী সরকারের কৃষি আইনে সেটা বন্ধ হয়ে যাবে বলে এতো লাফালাফি শুরু করেছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

অবাঙানি বিতর্ক উস্কে দিলেন দিলীপ

অবাঙানি বিতর্ক উস্কে দিলেন দিলীপ

এদিন চাঁপদানির সভা থেকে ফের অবাঙালি ইস্যু উস্কে দিলেন িবজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন রাজ্যে শিল্প থেকে শ্রমিক সকলেই এসেছের বাংলার বাইরে থেকে। বাংলার উন্নয়নে অবাঙানিরাই বেশি কাজ করছে। সেটা মানতে চাইছে না মমতা সরকার। বাংলায় কৃষি, শিল্প কোনও কিছউই তৈরি হয়নি মমতা সরকারের আমলে। একের পর এক জুট মিল বন্ধ হয়েছে। বেকারত্ব বেড়েছে। সেকারণেই বাইরে কাজ করতে যেতে হচ্ছে বাংলার যুবকদের।

বহিরাগত তত্ব

বহিরাগত তত্ব

বিজেপির পঞ্চপাণ্ডবকে বহিরাগত বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রে। পাল্টা আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন বিহারীদের এখানে বহিরাগত বলা হচ্ছে। অথচ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে, জঙ্গিদের ঢোকানো হচ্ছে। তাঁরা বহিরাহত হচ্ছে না। মোদী-অমিত শাহ বাংলায় এলেই তাঁদের বহিরাহত বলা হচ্ছে। এরপর বাঙালিরা বাইরের রাজ্যে গেলে তাঁদের বহিরাগত বলা হবে বলে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন দিলীপ।

চাষিরা সংকটে

চাষিরা সংকটে

মোদী সরকারের কৃষি আইনের পক্ষে ফের সওয়াল করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি দাবি করেছেন মোদী সরকারের কৃষি আইনের কারণে ফড়ে, দালালদের দাপট কমবে। এই নিয়ে কৃষকদের কাছে কৃষি আইনের সুফল বুঝিয়েছে বিজেপি। মমতা যেভাবে কৃষকদের জন্য পথে নামার কথা বলছেন এবার বাংলার কৃষকরাই তাঁকে নাক খত দেওয়া বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+