কারাগার থেকে মুক্ত হোক রাজ্য, জলপাইগুড়িতে জন্মাষ্টমীর পুজো দিয়ে বার্তা দিলীপ ঘোষের
কারাগার থেকে মুক্ত হোক রাজ্য, জলপাইগুড়িতে জন্মাষ্টমীর পুজো দিয়ে বার্তা দিলীপ ঘোষের
জলপাইগুড়িতে কৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমীর পুজো দিয়ে রাজ্যে সরকার বদলের বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন কারাগার থেকে যেমন মুক্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তেমনই রাজ্যের মানুষেরও মুক্তি হোক কারাগার থেকে। এমনই প্রার্থনা জানাই।

ফের আক্রমণ দিলীপের
ফের মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়িতে জন্মাষ্টমীর পুজো দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কৃষ্ণের যেমন কারাগার থেকে মুক্তি ঘটেছিল, রাজ্যে-র মুক্তি হোক। অর্থাৎ বিধানসভা ভোটে তৃণমূল শাসন থেকে মুক্ত হোক রাজ্য। এমনই বার্তা দিয়েছেন তিনি।

জন্মাষ্টমীর পুজো
বৈষ্ণব মতে আজ জন্মাষ্টমী পালিত হচ্ছে দেশে। একাধিক মন্দিরে সকাল থেকে চলছে পুজো। সকালে জলপাইগুড়িতে কৃষ্ণমন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন তিনি।

মামলা নিেয় আক্রমণ
দিলীপ ঘোষ সহ ১০০০ জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। দিলীপ বলেছেন, যেখানে দিলীপ ঘোষ যাবেন সেখানেই পুলিস যাবে না তা কী হয়। পুলিসকেও তো কাজ করতে হবে। তৃণমূলের গুণ্ডারা বিজেপি বিধায়ককে মেরেছে। এখন তাঁর স্মরণ সভাও করতে দিচ্ছে না। সেটা করা হয়েেছ বলেই মামলা।

দিলীপের বিরুদ্ধে মামলা
করোনা আবহে জমায়েত করার অভিযোগে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করা হয়েছে দিলীপ ঘোষ সহ বিজেপির ১০০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে। তাতে রয়েছেন সায়ন্তন বসুর নামও। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে রায়গঞ্জে।












Click it and Unblock the Notifications