আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে 'আইওয়াশ' করছেন নেত্রী মমতা, 'চালচোর' তৃণমূল এখন 'টাকা চোর', খোঁচা দিলীপের

আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে 'আইওয়াশ' করছেন মমতা, 'চালচোর' তৃণমূল এখন 'টাকা চোর', খোঁচা দিলীপের

ঘূর্ণিঝড় আম্ফানের ত্রাণ বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ২৫ জন নেতাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপকে আইওয়াশ বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেেছন, তৃণমূল আগে 'চালচোর' ছিল এখন 'টাকা চোর' হয়েছে।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। নন্দীগ্রামে ২৫ জন তৃণমূল কংগ্রেস নেতাকে আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করার ঘটনাতে তৃণমূলের আইওয়াশ বলে কটাক্ষ করেছেন তিনি। একুশের ভোটের আগে মানুষের মধ্যে ভ্রম তৈরি করতে এই কাজগুলি করছে তৃণমূল এমনই দাবি করেছেন তিনি।

চালচোর তৃণমূল

চালচোর তৃণমূল

এর আগে রেশন দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। করোনা লকডাউনের সময় বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতির অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। তাই তৃণমূল কংগ্রেসকে চালচোর বলে আক্রমণ করেছেন দিলীপ। তিনি বলেছেন আগে তৃণমূল চালচোর ছিল এখন টাকাচোর হয়েছে।

নন্দীগ্রামে সাসপেন্ট ২৫ তৃণমূল নেতা

নন্দীগ্রামে সাসপেন্ট ২৫ তৃণমূল নেতা

আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগে নন্দীগ্রামে ২৪ জন দলীয় নেতাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর গড়ে প্রায় ২০০ তৃণমূল কংগ্রেস নেতাকে দুর্নীতির অভিযোগে শো-কজ করা হয়েছিল। আজ তাঁদের জবাব দেওয়ার শেষ দিন ছিল। তারপরেই ২৪ জন নেতাকে সাসপেন্ড করা হয়। এরমধ্যে পঞ্চায়েত প্রধান থেকে অঞ্চল প্রধান সকলেই রয়েছেন।

একুশের ভোটে দুর্নীতিই হাতিয়ার

একুশের ভোটে দুর্নীতিই হাতিয়ার

একুশের বিধানসভা ভোটে শাসকদলের দুর্নীতিকে হাতিয়ার করেই এগোেত শুরু করেছে বিজেপি। সেকারণে রেশন দুর্নীতি থেকে আম্ফান ত্রাণ দুর্নীতি সব ইস্যুতেই প্রতিবাদের সুর চড়িয়েছে বিজেপি। করোনা আবহের মধ্যেই রাস্তায় নেবে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। একাধিক জায়গায় কর্মিসভা করে দলীয় কর্মীদের আন্দোলনে শান দেওয়ার বার্তা দিেয়ছে বঙ্গ বিজেপির নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+