ফেরাতে হবে পরিযায়ীদের! মমতার সরকারকে তালিকা পাঠালেন দিলীপ
বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা দিয়ে সাহায্য দিলীপ ঘোষে। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, সবমিলিয়ে ৩ লক্ষ ২৯ হাজার নামের তালিকা তিনি রাজ্য সরকারকে জানিয়ে মেল করেছেন।
বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা দিয়ে সাহায্য দিলীপ ঘোষে। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, সবমিলিয়ে ৩ লক্ষ ২৯ হাজার নামের তালিকা তিনি রাজ্য সরকারকে জানিয়ে মেল করেছেন। এই তালিকায় স্বর্ণশিল্পীদের সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের জন্য বরাদ্দ ১৬ ট্রেন
পরিযায়ীদের ফেরানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, রাজ্য সরকার প্রথমে দুটি ট্রেন চেয়েছিল। পরে আরও আটটি ট্রেন চেয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য ১৬ টি ট্রেন বরাদ্দ করেছে বলে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যে বহু শ্রমিক পায়ে হেঁটে দূরদূরান্তের রাজ্য থেকে নিজ রাজ্যে ফিরে এসেছেন।

দিলীপ ঘোষের মেল রাজ্যকে
দিলীপ ঘোষ জানিয়েছেন পরিযায়ীদের তালিকা নিয়ে তিনি মেল করেছেন রাজ্য সরকারকে। সবমিলিয়ে ৩ লক্ষ ২৯ হাজার নামের তালিকা তিনি রাজ্য সরকারকে জানিয়ে মেল করেছেন।

টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ
অন্যদিকে বিজেপির রাজ্য নেতারাই হোক কিংবা কেন্দ্রীয় নেতারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরক দিকে আক্রমণ জারি রেখেছেন। ভয় পেয়েছে মমতার পর, কোথায় আছে মমতা হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন নেতানেত্রী টুইট করেন। সেখানে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা লুকনো থেকে রেশনে দুর্নীতি, নানা অভিযোগ তোলা হয়েছে।

গভীর সংকটে রাাজ্য
বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যে দলের সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের অভিযোগ প্রশাসনিক ব্যর্থতায় আজ গভীর সংকটের মধ্যে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications