গোলামীর চিহ্ন মুছে ফেলা হবে! যাঁর পছন্দ হবে না, বাইরে যেতে পারেন: দিলীপ ঘোষ
ইন্ডিয়া নয়, দেশের নাম শুধুমাত্র ভারত রাখা হবে, যাঁর বা যাঁদের পছন্দ হবে না, তাঁরা বাইরে চলে যেতে পারেন। এদিন খড়গপুরে চায়ে পে চর্চায় এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন কার্যত তিনি দেশের নাম ভারত রাখা নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দেন।
তিনি বলেন, সব পাল্টে যাচ্ছে যেমন দেশের নামও পাল্টে যাবে। কারও আটকানোর ক্ষমতা নেই। সেই হুঙ্কারও দিতে শোনা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। খড়গপুরে চায়ে পে চর্নায় তিনি বলেন, সব পাল্টাচ্ছে, পাল্টে দেব আমরা। কারও হিম্নত নেই আটকে রাখার।

দিলীপ ঘোষ আরও বলে যে ইন্ডিয়া খুঁজবে, ব্রিটেনে গিয়ে খোঁজো। যেখানে ইন্ডিয়া হাউজ না কী আছে, যেখানে সাভারকর থাকবেন। ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না, বলেন তিনি। নিজের দাবির পক্ষে দিলাীপ ঘোষ বলেন, যাঁরা আজ বিরোধিতা করছেন, তাহলে তামিলনাড়ু যেমন, আবার মাদ্রাজকে চেন্নাই করা হল কেন, সেই প্রশ্নও করেন তিনি।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ভারতের বেশিরভাগ শহরের নাম পাল্টে গিয়েছে। ঐরঙ্গাবাদ হয়েছে সম্ভাজিরাও। তিনি হুঙ্কার দিয়ে বলেন, ব্রিটিশ, পর্তুগিজ ও মুঘলরা এক হাজার বছর দেশকে পরাজিত করে রেখেছিল। তাদের কোনও চিহ্ন থাকবে না।
কলকাতায় যে কটা ব্রিটিশ মূর্তি আছে তাও উপড়ে ফেলা হবে। খালি ক্ষমতায় আসুক বিজেপি। বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অনেক মূর্তি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউডিয়ামে রাখা রয়েছে। মিউজিয়ামে থাকার জিনিস মিউজিয়ামে থাকবে, রাস্তায় গোলামির চিহ্ন থাকবে না।
খড়গপুরে দিলীপ ঘোষ বলেন, সকালে উঠে বিদেশিদের মুখ দেখবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা, তা চলবে না। ওখানে ভগীরথের চিহ্ন থাকবে, শঙ্করাচার্যের মূর্তি থাকবে।
দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র কটাক্ষ করেছে বাম-তৃণমূল। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, দলের মধ্যে কল্কে না পেয়ে এমন কথা বলছেন। অন্যদিকে তৃণমূল বলছে, যাঁরা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের দালালি করেছেন, তাঁদের মুখে এসব কথা বলা শোভা পায় না। রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতেই এসব কথা বলছেন দিলীপ ঘোষ, বলছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications