২০২১-এর লক্ষে প্রস্তুতি বিজেপির! এরপরে রাস্তায় পাওয়া যাবে না তৃণমূলের ঝাণ্ডা, সময় জানালেন দিলীপ
২০২১-এর লক্ষে প্রস্তুতি বিজেপির! কবে থেকে রাস্তায় পাওয়া যাবে না তৃণমূলের ঝাণ্ডা, সময় জানালেন দিলীপ
মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) হাতে না আছে প্রশাসনের নিয়ন্ত্রণ, না আছে দলের নিয়ন্ত্রণ। এদিন এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। বুধবারের সভা থেকে মঙ্গলবার দলের নেতা শমীক ভট্টাচার্যের ওপরে হামলার নিন্দা করেন তিনি। এদিন চা চক্রে তিনি ছিলেন দক্ষিণ কলকাতায়।

পুরভোট করবেন কিনা ঠিক করতে পারছেন না মমতা
দিলীপ ঘোষ অভিযোগ করেন, আগের বারের পুরভোটে ব্যাপক হারে ভোট লুট হয়েছিল। বিধাননগরে এক দেড় ঘন্টার মধ্যেই ভোট শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এবার ভোট করানোর সাহস এখনও পর্যন্ত করে উঠতে পারেনি তাঁরা। রাজনৈতিক পরিবর্তনের লড়াইতে সামিল হয়েই তাঁদের দলের ১২০ জন এখনও পর্যন্ত প্রাণ দিয়েছেন বলে দাবি করেন দিলীপ ঘোষ।

পিকের লোকেদের আটকে রাখছে তৃণমূল ক্যাডাররা
দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা নেই বলেই পিকের লোকেদের আটকে রাখছে তৃণমূলের লোকেরাই। এরপরেই তিনি বলেন, পরিস্থিতি যা তৈরি হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্রশাসন কিংবা পার্টি, কোনওটারই নিয়ন্ত্রণ নেই। দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট সচেতন। তাই সিপিএমকে তাড়িয়ে তৃণমূলকে এনেছিলেন তাঁরা।

মানুষকে বিশ্বাস করে বিজেপি
রাজ্য বিজেপির সভাপতি বলেন, মানুষের প্রতি দায়বদ্ধ তাঁরা। তাঁরা ইভিএম-এ বিশ্বাস করেন না। ব্যালেটেও বিশ্বাস করেন না। তবে সাধারণ মানুষকে তারা বিশ্বাস করেন। দিলীপ ঘোষ বলেন, গত লোকসভা নির্বাচনের রাজ্যে মিডিয়া তাদের বিরুদ্ধে থাকলেও ২ কোটি ৩০ লক্ষ ভোট তারা পেয়েছিলেন। তিনি আরও বলেন, ২০১৪ সালে মিডিয়া বিরুদ্ধে থাকলেও নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া কেউ আটকাতে পারেনি।

ডিসেম্বরের পর তৃণমূলের ঝাণ্ডা খুঁজে পাওয়া যাবে না
দিলীপ ঘোষ অভিযোগ করেন, দেশের ৫৪২ টি আসনের মধ্যে শুধু রাজ্যের ৪২ টি আসনে গণ্ডগোল হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরের পর দেখবেন, তৃণমূলের লোকেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের ঝাণ্ডা খুঁজে পাওয়া যাবে না, পার্টি অফিসে বসার লোকও পাওয়া যাবে না, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

কোনও রাজনৈতিক নেতা সুরক্ষিত নন
শমীক ভট্টাচার্যের ওপর হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আজ কোনও রাজনৈতির নেতাই সুরক্ষিত নন। এব্যাপারে তাঁর রাস্তা আটকে কালো পতাকা দেখানোর কথাও উল্লেখ করেন তিনি। ডায়মন্ডহারবারটাকে একটা মুক্তাঞ্জল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
{quiz_384}












Click it and Unblock the Notifications