খুন হতে পারেন অনুব্রত, বিস্ফোরক দাবি বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষের

খুন হতে পারেন অনুব্রত, বিস্ফোরক দাবি বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষের

যে কোনও সময় খুন হতে পারেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেকারণে জেলই অনুূব্রত মণ্ডলেন নিরাপদ আশ্রয় বলে দাবি করেছেন বিজেপি েনতা। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ রয়েছেন অনুব্রত মণ্ডল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন তিনি। সেকারণে গরুপাচার মামার সিবিআই তদন্তের হাজিরাও এড়িয়েছেন তিনি।

খুন হতে পারেন অনুব্রত মণ্ডল

খুন হতে পারেন অনুব্রত মণ্ডল

সাত সকালে অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন যেকোনও সময় খুন হতে পারেন অনুব্রত মণ্ডল। তথ্য প্রমাণ লোপাটের জন্য অনুব্রত মণ্ডলকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা। তিনি দাবি করেছেন ইঞ্জেকশন দিয়ে অনুব্রতকে মারা হতে পারে। সেকারণে জেলই অনুব্রত মণ্ডলের নিরাপদ আশ্রয়। বীরভূমের টিএমসি নেতাকে জেলে থাকার পরামর্শ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। ইঞ্জেকশন দিয়ে তাঁকে খুন করা হতে পারে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। এর আগে বনগাঁর বিজেপি বিধায়ক দাবি করেছিলেন অনুব্রত মণ্ডলকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতে পারে। তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

অসুস্থ অনুব্রত মণ্ডল

অসুস্থ অনুব্রত মণ্ডল

গত কয়েক দিন ধরেই অসুস্থ বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালে বেশ রয়েকদিন ভর্তি ছিলেন তিনি। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন। চিকিৎসকরা। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকবে বলেছেন। হৃদযন্ত্রে সমস্যা থাকায় অনুব্রত মণ্ডলকে অক্সিজেন দিতে হচ্ছে। তাঁর অণ্ডকোষেও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা সেটা অস্ত্রোপচার করে বাদ দেওয়ার কথা ভাবছিলেন। শারিরীক ভাবে একেবারেই সুস্থ নন অনুব্রত মণ্ডল।

অনুব্রতকে গ্রেফতারের দাবি

অনুব্রতকে গ্রেফতারের দাবি

বগটুই কাণ্ডের পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডাকে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি দাবি করেছিলেন তাঁরা। অনুব্রত মণ্ডলের মদতেই বীরভূমে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করেছিলেন তাঁরা। তাতে প্রবল চটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা বিজেপিকে নিশানা করে বলেছিলেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের কথা বলে সিবিআই তদন্ত প্রভাবিত করতে চাইছে বিজেপি।

হাজিরা এড়ালেন অনুব্রত

হাজিরা এড়ালেন অনুব্রত

গতকাল গরুপাচার কাণ্ডের তদন্ত সিজিও কমপ্লেক্সে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। তাঁর আইনজীবী ইমেল মারফত জানিয়েছিল অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা একেবারেই ভাল নেই। চিকিৎসকরা তাঁকে বেডরেস্ট নিতে বলেছেন। তাই সিজিও কমপ্লেক্সে গিয়ে তিনি হাজিরা দিতে পারবেন না। তাঁকে আরও ৪ সপ্তাহ সময় দেওয়ার আর্জিও জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+