Dilip Ghosh: 'আর কোনও কথা বলব না', হঠাৎ কেন মুখে কুলুপ আঁটলেন দিলীপ ঘোষ
আর কোনও কথা বলব না, যা বলার জনতাকে বলব। প্রাতর্ভ্রমণে বেিরয়ে সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকদিন আগে পর্যন্ত যিনি প্রকাশ্যে দলের একাশের দিকে আঙুল তুলেছিলেন হঠাৎ করে কেন চুপ করে থাকার কথা বলছেন িতনি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নাম না করে আঙুল তুলেছিলেন দিলীপ ঘোষ সেই সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাওয়ার পর পরে প্রথম দিনেই দিলীপ ঘোষের কাছে গিয়ে আশির্বাদ নিয়েছেন।

লোকসভা ভোটে দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। তাতে হারের মুখ দেখতে হয়েছে তাঁকে। ভোটে হেরে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে কুড়মিদের খেপানো হয়েছিল। সেই কারণ দেখিয়ে তাঁকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন দিলীপ। এমনকী দলে কাঠিবাজির অভিযোগও করেছিলেন তিনি।দিলীপ ঘোষ প্রকাশ্যেই আঙুল তুলেছিলেন বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে। প্রায় প্রতিদিনই প্রাতর্ভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ অভিযোগ করতেন তাঁকে হারানো হচ্ছে।
ইচ্ছে করে তাঁকে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী হতে দেওয়া হয়নি। কুড়মিদের তাঁর বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হয়েছিল। এবং মেদিনীপুর কেন্দ্রে তাঁকে টিকিট না দেওয়ার জন্য হাতিহার করা হয়েছিল কুড়মিদের বিক্ষোভকে।কয়েকদিন আগেও দিলীপ ঘোষ প্রকাশ্যে দলের একাংশের বিরুদ্ধে কাঠিবাজির অভিযোগ করেছিলেন। িতনি অভিযোগ করেছিলেন তাঁর সময়ে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। সেটা কেন কমে ১২ হল তা নিয়ে ভাবনা চিন্তার বিষয় রয়েছে। তাঁকে গত ৪ বছর ধরে দলের কোনও মিটিংয়ে ডাকা হয়নি এমনকী তার কোনও মতামতও নেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ প্রকাশ্যেই নাম না করে শুভেন্দু-সুকান্তদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এদিকে আবার সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাওয়ার পর সেই দীলিপ ঘোষকে প্রণাম করে গিয়েছিলেন। তাই নিয়েই জল্পনা শুরু হয়েছিল। সুকান্ত মন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। কে হবেন বঙ্গ বিজেপির সভাপতি তা নিয়ে তুঙ্গে জল্পনা। অন্যদিকে শুভেন্দু অধিকারীও দলের থেকে দূরত্ব বাড়িয়ে চলেছেন।












Click it and Unblock the Notifications