সাগরদিঘি পথ দেখিয়েছে, বিরোধীদের একজোট হওয়া দরকার, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের, পাল্টা কী বলল TMC

দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের

সাগরদিঘির জয় নিয়ে নতুন জোটের জল্পনা শুরু হয়েছে রাজ্যে। তাতে সামিল হতে চাইছে বিজেপিও। তৃণমূল কংগ্রেসকে হারাতে সব বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা মন্তব্য করেছে তাহলে কি বিজেপির কংগ্রেস মুক্ত ভারত গড়ার পণ আর রইল না?

বিরোধীদের একজোট হওয়ার বার্তা

বিরোধীদের একজোট হওয়ার বার্তা

সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয় নিয়ে নতুন করে আশার আলো দেখছেন বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘির এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এরই মধ্যে বিরোধী জোট নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারাতে বিরোধীদের একজোট হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ বাম-কংগ্রেস জোটে বিজেপির সামিল হওয়ার ইঙ্গিতও দিয়েছেন বিজেপি নেতা।

সাগরদিঘির জয়ে নতুন সমীকরণ

সাগরদিঘির জয়ে নতুন সমীকরণ

সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। একুশের ভোটে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বাম-কংগ্রেস জোট নতুন করে আশার আলো দেখিয়েছে। সেই সাগরদিঘির পথেই আগামী দিনে জোট এগিয়ে নিয়ে যেতে চাইছে বাম-কংগ্রেস। মহম্মদ সেলিম থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সকলেই এক সুরে কথা বলতে শুরু করেছেন। এই জোটে আবার হাত মেলাতে চাইছে বিজেপি। বিজেপির একক শক্তিতে যেহেতু তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা যাচ্ছে না বাম-কংগ্রেসের সঙ্গে একজোট হতে চাইছে তারা।

কংগ্রেস মুক্ত ভারতের কী হবে

কংগ্রেস মুক্ত ভারতের কী হবে

দিলীপ ঘোষের এই বার্তার পর পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিল বিজেপি। আবার কি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সেই পণ আর রাখতে চাইছে না তারা। মোদী-শাহরাকি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর অনুমতি দিয়ে দিয়েছে। এই নিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। নিজেদের কথাই তারা রাখতে চাইছে না কটাক্ষ করেছেন তিনি।

কেষ্টকে নিয়ে মন্তব্য

কেষ্টকে নিয়ে মন্তব্য

অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। আসানসোল আদালত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দিলেও তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারছে না ইডি। তাঁর সুরক্ষা দেওয়া নিয়ে প্রবল টানা পোড়েন তৈরি হয়েছে। আসানসোল পুলিশ কমিশনারেট জানিয়ে দিয়েছে তাদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই তাই তারা নিয়ে যেতে পারবেন না অনুব্রত মণ্ডলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+