রাজ্যপাল জড়িয়েছেন রাজনীতিতে! রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উপদেশ দিলীপ ঘোষের
রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর সঙ্গে যে টুইট যুদ্ধ চলছে, তার সঙ্গে সাধারণ শিক্ষার কোনও সম্পর্ক নেই। এটা হল রাজনীতি।
রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর সঙ্গে যে টুইট যুদ্ধ চলছে, তার সঙ্গে সাধারণ শিক্ষার কোনও সম্পর্ক নেই। এটা হল রাজনীতি। এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যপাল যদি শিক্ষা কেন্দ্রে যান, তাহলে বাস্তব পরিস্থিতি জানতে পারবেন। তাই তাঁকে আটকানোর চেষ্টা চলছে। এমনটাই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তাঁর উপদেশ সরকারের মন দেওয়া উচিত প্রশাসনে। আর শিক্ষাকে ভাল অবস্থায় নিয়ে আসতে মন দেওয়া উচিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
|
মুখ্যমন্ত্রীর চিঠি প্রকাশ রাজ্যপালের
রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের চিঠি যোগ। শনিবার রাজ্যপাল মুখ্যমন্ত্রীর চিঠি প্রকাশ করেন।
|
রাজ্যপালকে দেওয়া শিক্ষামন্ত্রীর চিঠি প্রকাশ
মুখ্যমন্ত্রী চিঠি রাজ্যপাল প্রকাশ করে দেওয়ায় শিক্ষামন্ত্রী এবিষয়ে রাজ্যপালকে দেওয়া চিঠি প্রকাশ করে দেন।
|
রাজ্যপালের প্রতিক্রিয়া
তিনি আনন্দিত। পার্থ চট্টোপাধ্যায়ের টুইট নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের।

দিলীপ ঘোষের প্রতিক্রিয়া
এপ্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেছেন, রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর সঙ্গে যে টুইট যুদ্ধ চলছে, তার সঙ্গে সাধারণ শিক্ষার কোনও সম্পর্ক নেই। এটা হল রাজনীতি। এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications