সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের ছবি বিকৃতি, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস
সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের ছবি বিকৃতির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত শেওড়াফুলি।
সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের ছবি বিকৃতির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত শেওড়াফুলি। বিজেপির তরফে অভিযুক্তের বিরুদ্ধে শেওড়াফুলি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।

করোনা নিয়ে দিলীপ ঘোষ
দিন কয়েক আগে দিলীপ ঘোষ করোনা সংক্রমণ প্রসঙ্গে বলেছিলেন, হাতে প্রসাদ আছে, মায়ের আশীর্বাদ রয়েছে। হয়তো কারও হয়েছে। কিন্তু ম্যালেরিয়া ও ডেঙ্গিতে এর থেকে বেশি লোক মারা যায়। মঙ্গলবার তিনি বলেছিলেন মায়ের প্রসাদ খেলে করোনা ভাইরাস সংক্রমণ হবে না।
এরপর তিনি বলেছিলেন, সাইজে বড় করোনা ভাইরাস। বাড়িতেই কাপড় দিয়ে মাস্ক তৈরি করুন। দিলীপ ঘোষের এইসব মন্তব্যেই শোরগোল।

সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি পোস্ট
এরপরেই সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের বিকৃত ছবি পোস্ট করা হয়। যেখানে দিলীপ ঘোষের মুখে মহিলাদের অন্তর্বাস আটকে ছবি পোস্ট করা হয়েছে। অপর একটি ছবিতে দিলীপ ঘোষের ছবিকে অর্ধনারীর রূপ দেওয়া হয়েছে।

বিজেপির ক্ষোভ
এই ছবি বিজেপির নেতা কর্মীদের চোখে পড়তে ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ শেখ বসির নামে এক সক্রিয় তৃণমূল কর্মীর ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করা হয়। এরপর ছবিটির লাইক, শেয়ার হয়। বিজেপির অভিযোগ দিলীপ ঘোষের সম্মানহানি করতেই এই কাজ করা হয়েছে।

তৃণমূলের আশ্বাস
জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলের তরফে যদি কেউ এই কাজ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘাসফুল শিবিরের অভিযোগ, বিজেপি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications