তৃণমূলে ঠোকাঠুকি মৃত্যুর বিনিময়ে সমাধান হয়! 'রাজা'দের ওপর নিয়ন্ত্রণ নেই, ভাঙড় নিয়ে বিস্ফোরক দিলীপ
বাসন্তী কিংবা ভাঙড়ের আইনশৃঙ্খলা তৃণমূল নেতাদের ইচ্ছায় চলে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এমনটাই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বাসন্তী কিংবা ভাঙড়ের আইনশৃঙ্খলা তৃণমূল নেতাদের ইচ্ছায় চলে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এমনটাই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যখন নিজেদের মধ্যে ঠোকাঠুকি লাগে, তখন কোনও সময় রক্ত, কোনও সময় মৃত্যুর বিনিময়ে সমাধান হয়।

তৃণমূলে দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ দিলীপের
বাসন্তী কিংবা ভাঙড়ে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন তৃণমূল ৩-৪ জন নেতা আছেন। তাদের সমাজ বিরোধীও বলা যেতে পারে। তাঁদের একজন আবার মন্ত্রীও হয়ে গিয়েছেন। এঁদের নাম বছরে একাধিকবার শোনা যায়। এঁরা এক সময় সিপিএম-এ ছিল। এখন তৃণমূলে গিয়ে নেতা হয়েছে। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

সাধারণ মানুষের জীবন দুর্বিসহ
দিলীপ ঘোষের অভিযোগ ভাঙড়ে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ। কিন্তু তৃণমূলের রাজনীতি চলেছে। ক্ষমতায় থেকে তৃণমূলের নেতারা ক্ষমতার অপব্যবহার করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

নিয়ন্ত্রণ নেই তৃণমূলের
নেতাদের ওপর তৃণমূল নেতৃত্বের কোনও নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ দিলীপ ঘোষের। কেননা যে যেখানে নেতা, তারা নিজেদের সেখানকার রাজা বলে মনে করেন।












Click it and Unblock the Notifications