মুখ্যসচিবের কাজ হল মানুষকে বিভ্রান্ত করা! কিছু অবাধ্য লোকের জন্য সমাজ বিপর্যস্ত, বিস্ফোরক দিলীপ

প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে উল্টোপাল্টা তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যসচিব। অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে উল্টোপাল্টা তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছেন রাজ্যের মুখ্যসচিব। অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি কেন্দ্রের পাঠানো চাল রাজ্য সরকার এফসিআই থেকে না তোলায়ও প্রশ্ন করেছেন তিনি। কিছু অবাধ্য লোকের জন্য সমাজের বাকি লোকের জীবন বিপর্যস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

 মুখ্যসচিবের কাজ নিয়ে প্রশ্ন

মুখ্যসচিবের কাজ নিয়ে প্রশ্ন

মুখ্যসচিবের কাজ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, মুখ্যসচিবের একটাই কাজ, তা হল সাংবাদিক সম্মেলন করে উল্টোপাল্টা তথ্য পরিবেশন করা। কেননা মাস্ক বিতরণ থেকে চাল বিতরণ কিংবা রাস্তায় গণ্ডি কাটা, সবই করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের চাল বিতরণ করছে না রাজ্য

কেন্দ্রের চাল বিতরণ করছে না রাজ্য

দিলীপ ঘোষ বলেন, তিনি শুনেছিলেন রাজ্যে ৫০ হাজার মেট্রিকটন চাল এসেছে। কিন্তু তিনি খোঁজ নিয়ে দেখেছেন একলক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন চাল এসেছে। কিন্তু সেই চালের কোনও অংশই রাজ্য সরকার নেয়নি বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে কটাক্ষ

তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে কটাক্ষ

কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, হয়ত রাস্তা নেমে পড়বে তৃণমূল। বলবে কেন্দ্রীয় টিম গোব্যাক। অন্যদিকে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় দলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করানো হতে পারে। তাতে বিজেপি বাদ দিয়ে সবাই সামিল হতে পারে বলে, মন্তব্য করেছেন তিনি।

ট্যাংরায় পুলিশের ওপর হামলার অভিযোগ

ট্যাংরায় পুলিশের ওপর হামলার অভিযোগ

দিলীপ ঘো। অভিযোগ করেন পুলিশ লকডাউন কার্যকর করতে গেলে ট্যাংরায় পুলিশের ওপর হামলা করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা এটা করলেও রাজ্য সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। কিছু অবাধ্য লোকের জন্য সমাজের বাকি লোকের জীবন বিপর্যস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+