দেশি গরুর দুধে সোনা থাকে! নয়া তত্ত্ব আমদানি করলেন বিজেপির দিলীপ ঘোষ

গরুর দুধে সোনার হদিশ পেয়েছেন দিলীপ ঘোষ। বর্ধমান শহরে ঘোষ অ্যান্ড গাভীকল্যাণ সমিতির সভায় তিনি বলেছেন, গরুর দুধে সোনা থাকে, তাই দুধের রং হলুদ হয়।

গরুর দুধে সোনার হদিশ পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমান শহরে ঘোষ অ্যান্ড গাভীকল্যাণ সমিতির সভায় তিনি বলেছেন, গরুর দুধে সোনা থাকে, তাই দুধের রং হলুদ হয়। যদিও দিলীপ ঘোষের এই তত্ত্ব মানতে রাজি নন, বৈজ্ঞানিকরা। তাঁরা জানিয়েছেন, এই ধরনের গবেষণা পৃথিবীর কোথাও হয়েছে বলে তাদের জানা নেই।

গরুর দুধে সোনার তত্ত্ব

গরুর দুধে সোনার তত্ত্ব

গরুর দুধে সোনা থাকে। এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, দেশি গরুর কুঁজে স্বর্ণনাড়ি থাকে। আর সেখানে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। পাশাপাশি দিলীপ ঘোষের মন্তব্য বিদেশ থেকে যে গরু আনা হয়, তা হাম্বা আওয়াজ করে না। ওটা গোনাতা নয়, আন্টি। ওই আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না বলেও জানিয়ে দেন তিনি।

তত্ত্ব খারিজ বিজ্ঞানীদের

তত্ত্ব খারিজ বিজ্ঞানীদের

তবে দিলীপ ঘোষের এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন বিজ্ঞানীরা। যাদবপুর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই একই কথা। গরুর দুধে সোনার থাকার থাকা তাঁরা শোনেননি। অনেকে আবার বলছেন, যদি সোনা থাকার প্রমাণ পাওয়া যেত তাহলে তো কাড়াকাড়ি পড়ে যেত। দেশের সমস্যা থেকে নজর ঘোরাতেই এইসব মন্তব্য বলে অনেকে কটাক্ষ করেছেন।

গরু নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য

গরু নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য

এর আগে গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতারা। উত্তরাখণ্ডের বিজেপি মন্ত্রী রেখা আর্য দাবি করেছিলেন, গরু শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে না। প্রশ্বাসের সঙ্গে অক্সিজেন বের করে দেয়। তারও আগে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা দাবি করেছিলেন তাঁর স্তন ক্যানসার সেরেছে গোমূত্র পান করে।

গুজরাতে গরুর ওপর সমীক্ষা

গুজরাতে গরুর ওপর সমীক্ষা

তবে গরুর মূত্রে সোনা থাকার কথা জানিয়েছিল গুজরাতের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে ছটি প্রজাতির প্রায় ৪০০ গরুর ওপর সমীক্ষা চালানোর দাবি করে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ দাবি করেছিল, গোমূত্রে সোনার উপস্থিতির কথা। তবে এই সোনা থেকে ক্লোরাইড যৌগ হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+