দিদি, মেয়রকে নিয়ে রাজ্য চলছে! আম্ফানের ক্ষতিপূরণে বঞ্চিতদের তালিকা কেন্দ্রকে, বিস্ফোরক দিলীপ
দিদি, মেয়রকে নিয়ে রাজ্য চলছে! আম্ফানের ক্ষতিপূরণে বঞ্চিতদের তালিকা কেন্দ্রকে, বিস্ফোরক দিলীপ
আম্ফানের ত্রাণ কিংবা ত্রাণের টাকা থেকে যাঁদের বঞ্চিত করা হয়েছে, তাঁদের নাম সরাসরি কেন্দ্রের কাছে পৌঁছে দিতে নতুন উপায় রাজ্য বিজেপি। এব্যাপারে তারা আমাদের দিলীপদা সাইটের সাহায্য নিচ্ছে। এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, যাঁরা এই সাইটে নাম নথিভুক্ত করবেন, রাজ্য চাইলে সেই তালিকা তাদের দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রকেও পাঠানো হবে সেই তালিকা।

ত্রাণে বঞ্চনার অভিযোগ সরাসরি দিলীপ ঘোষকে জানানোর বন্দোবস্ত
আম্ফানের ক্ষতিপূরণ নাব পেয়ে থাকলে এবার তা সরাসরি জানানো যাবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এর জন্য অভিযোগকারীকে যেতে হবে, আমাদের দিলীপদা সাইটে। (www.amaderdilipda.in/cyclone-amphan)
আমাদের দিলীপদা সাইটে দিয়ে নির্দিষ্ট জায়গায় নাম, মোবাইল নম্বর, ইমেল, আধার নম্বরের পাশাপাশি অভিযোগকারী যে গ্রামে বাসিন্দা কিংবা গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম সহ তথ্য উল্লেখ করতে হবে। শহরের বাসিন্দা হলে ওয়ার্ডের নম্বর উল্লেখ করে পুরো ঠিকানার উল্লেখ করতে হবে।

তালিকা দেওয়া হবে কেন্দ্রকে
এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, যাঁরা এই সাইটে নাম নথিভুক্ত করবেন, রাজ্য চাইলে সেই তালিকা তাদের দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রকেও পাঠানো হবে সেই তালিকা।

লাভ হয়নি মুখ্যমন্ত্রীর কমিটিতে
দিলীপ ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রী ত্রাণ নিয়ে অভিযোগের তদন্ত কমিটি করলেও কিছু লাভ হয়নি। তাঁর অভিযোগ সার্ভেও ঠিকভাবে হয়নি।

দিদি আর মেয়রকে নিয়ে রাজ্য চলছে
আম্ফানে দিকে দিকে দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রী দলের নেতা ও কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন। বেশ কয়েকজনকে বহিষ্কারের কথাও জানানো হয়েছে। আবার অনেক অভিযুক্ত নেতা-কর্মী টাকা ফেরত দিয়েছেন। এসব করা হয়েছে ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য। বলেছেন দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ মানুষকে এভাবে ভুল বোঝানো যাবে না। তিনি কটাক্ষ করে আরও বলেছেন, দিদি আর মেয়রকে নিয়ে রাজ্য চলছে।












Click it and Unblock the Notifications