রাঁচিতে বিরোধী ঐক্যের ছবি, কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ দিলেন কলকাতা ও বেঙ্গালুরুর উদাহরণ
রাঁচিতে বিরোধী ঐক্যের ছবি, কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ দিলেন কলকাতা ও বেঙ্গালুরুর উদাহরণ
হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধীদের সমাবেশকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এপ্রসঙ্গে তিনি লোকসভা ভোটের আগে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের কথা স্মরণ করিয়ে দেন।
|
রাঁচিতে গ্র্যান্ড শো
রবিবার ঝাড়খণ্ডের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন। তিনি দ্বিতীবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন। জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনের শপথগ্রহণ মঞ্চ বিরোধীদের মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অ-বিজেপি রাজ্যের চার মুখ্যমন্ত্রী। এক মঞ্চে ছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, স্ট্যালিন, শরদ যাদব, কানিমোঝি, সঞ্জয় সিং প্রমুখ।

দিলীপ ঘোষের কটাক্ষ
দিলীপ ঘোষ এদিন রাঁচির মিলন ক্ষেত্রকে কটাক্ষ করেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে কলকাতাতেও এমনই সমাবেশ হয়েছিল। কিন্তু সবাই হেরেছেন।

উদাহরণ দিলেন কর্নাটকে
দিলীপ ঘোষ এদিন কর্নাটকের উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, গতবছর মুখ্যমন্ত্রী গিয়েছিলেন কর্নাটকে ঐক্যমঞ্চে যোগ দিতে। কর্নাটকে যাঁর আমন্ত্রণে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেই সরকার একবছর টেকেনি, বলেছেন দিলীপ ঘোষ।

জানুয়ারিতে ব্রিগেডে সমাবেশ করেছিলেন মমতা
লোকসভা নির্বাচনের আগে জানুয়ারিতে ব্রিগেডে সমাবেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশে ছোট-বড় মিলিয়ে মোট ২৩ টি দলের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন না ওড়িশা ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কিংবা তাদের কোনও প্রতিনিধি। সমাবেশে ছিলেন কংগ্রেসের প্রতিনিধিরাও। যদিও প্রায় সব রাজ্যেই ধরাশায়ী হয়েছিল বিরোধীরা।

২০১৮-র মে-তে কর্নাটকে ঐক্যমঞ্চ
২০১৮-র মে-তে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে ঐক্যমঞ্চ দেখেছিল দেশবাসী। অনুষ্ঠানটি ছিল এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠান। সেটি শপথগ্রহণের অনুষ্ঠান হলেও, মূল বিষয় হয়ে উঠেছিল বিজেপি বিরোধী দলগুলির ঐক্যমঞ্চ। সনিয়া গান্ধী ছাড়াও সেখানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ছিলেন সীতারাম ইয়েচুরি, তেজস্বী যাদব।












Click it and Unblock the Notifications