খুনে বাধ্য করবেন না! ২০১৯-এ একটা সাটার নামবে, আর যা বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও

তৃণমূলের নেতারা গুণ্ডাগিরি করে রাস্তায় ঘুরে বেরাচ্ছেন। যদি আইনের বাইরে গিয়ে, গণতন্ত্রের বাইরে গিয়ে কিছু করতে হয়, তাহলে তা গণতন্ত্রের পক্ষে খারাপ দিন হবে বলে বাঁকুড়ার সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়েছেন

তৃণমূলের নেতারা গুণ্ডাগিরি করে রাস্তায় ঘুরে বেরাচ্ছেন। যদি আইনের বাইরে গিয়ে, গণতন্ত্রের বাইরে গিয়ে কিছু করতে হয়, তাহলে তা গণতন্ত্রের পক্ষে খারাপ দিন হবে বলে বাঁকুড়ার সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুলিশও তখন বাঁচাতে পারবে না। বলেছেন দিলীপ ঘোষ।

খুনে বাধ্য করবেন না! ২০১৯-এ একটা সাটার নামবে, আর যা বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও

টেনশন তৃণমূলেই। বিজেপি খুনের রাজনীতি করে না। বিজেপিকে খুনোখুনি করতে বাধ্য করবেন না। বাঁকুড়ায় দলের সমাবেশ থেকে এমনটাই বললেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তারা গণতন্ত্র বাঁচাও-এর জন্য রথযাত্রা বের করছেন ডিসেম্বরে। সংবিধান মেনে, আইন মেনে বিজেপি পরিবর্তনের পক্ষে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

ত্রিপুরায় বিজেপির দাপটের কথাও উল্লেখ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সেখানে টানা ২৫ বছর ক্ষমতায় থাকার পর খোঁজ পাওয়া যাচ্ছে না সিপিএম-এর। আর কংগ্রেস ও তৃণমূলের ঝাঁপ খোলার লোক নেই।

বিহারে দিদির দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। বাকি আছে শুধু এই রাজ্যে। ২০১৯ সালের পর একটা সাটার নামবে আর ২০২১-এর পর পুরো সাটার নেমে যাবে। বলেছেন বিজেপির রাজ্য সভাপতি।

সভা থেকে পুলিশ কর্মীদের উদ্দেশেও হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপির সভা সমাবেশ হলেই, কেস দেন। পুলিশের সামনেই তারা তৃণমূলের আক্রমণের শিকার বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+