২৩ মে, ২৩টি সিট বিজেপির! রাজ্যের প্রভাবশালী মন্ত্রীকে বিজেপিতে 'অফার' দিলীপের
তৃণমূল থেকে এলে নেতা হবেন। আর তৃণমূলে থাকলে সারাজীবন চাকর হয়েই থাকতে হবে। সূত্রের খবর অনুযায়ী, কলকাতার মেয়র তথা ফিরহাদ হাকিমকে নিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূল থেকে এলে নেতা হবেন। আর তৃণমূলে থাকলে সারাজীবন চাকর হয়েই থাকতে হবে। সূত্রের খবর অনুযায়ী, কলকাতার মেয়র তথা ফিরহাদ হাকিমকে নিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিমও। তিনি বলেছেন, ভোটের পর দিলীপ ঘোষদেরই তৃণমূলের পায়ে গিয়ে পড়তে হবে।

তৃণমূল নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিজেপিতে যোগ দেওয়ার অফার। কার্যত অফারই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে তিনি জানান, ২৩ মে, ২৩টি সিট পাবে বিজেপি।
মুকুল রায়ের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছিলেন, আগে তিনি জানতেন তপন শিকদার বিজেপির নেতা। পরে রাহুল সিনহা এবং দিলীপ ঘোষদের মানুষ বিজেপি নেতা হিসেবে দেখেছে। কিন্তু এখন আর তাদের গুরুত্ব নেই। গুরুত্ব শুধু মুকুল রায়ের। দলে দিলীপ ঘোষদের অবস্থার কথা বলতে গিয়ে দিলীপ ঘোষের আক্রমণের সামনে পড়ে যান ফিরহাদ হাকিম। দিলীপ ঘোষ পাল্টা বলেন, তাঁর মতো চাষীর ছেলে রাজ্য সভাপতি হন। তাই তিনি(ফিরহাদ হাকিম) বিজেপিতে এলে নেতা হবেন। আর তৃণমূলে থাকলে সারাজীবন চাকর হয়েই থাকতে হবে।
পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিমও। তিনি বলেছেন, ভোটের পর জনরোষ থেকে বাঁচতে দিলীপ ঘোষদেরই তৃণমূলের পায়ে গিয়ে পড়তে হবে।
এদিন দিলীপ ঘোষ দাবি করেছেন, উত্তরবঙ্গের আট আসনেই জয় পাবেন তাঁরা। জঙ্গলমহলের সব আসনেই পদ্মফুল ফুটবে বলেও দাবি করেছেন তিনি। ২৩টি মধ্যে বাকিগুলি এদিক ওদিক থেকে আসবে।












Click it and Unblock the Notifications