অযোগ্য সুকান্ত? বঙ্গ বিজেপির নেতৃত্বে কি শুভেন্দু? জল্পনা বাড়ালেন দিলীপ

অযোগ্য সুকান্ত? বঙ্গ বিজেপির নেতৃত্বে কি শুভেন্দু? জল্পনা বাড়ালেন দিলীপ

শুভেন্দু অধিকারীকে নিয়ে বিপুল জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য বিজেপির সভাপতি পদে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলীপ ঘোষ এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তারপরেই এই নিেয় জল্পনা শুরু হয়েছে। দিলীপ ঘোষ বলেছেন, যদি শুভেন্দু অধিকারী সভাপতি হন তাহলে স্বাগত জানাব সকলে। খড়গপুরে চা-চক্রে এমনই ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

শুভেন্দুকে নিয়ে নতুন জল্পনা

শুভেন্দুকে নিয়ে নতুন জল্পনা

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বঙ্গ বিজেপিকে নতুন রূপে সাজাচ্ছে নাড্ডারা। এই নিয়ে বেশ কয়েকমাস ধরেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। খড়গপুরে চা-চক্রে এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যকরেছেন বিজেরিপ সর্বভারতীয় সহ সভাপতি শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেছেন, 'শুভেন্দু অধিকারী সভাপতি হলে তাঁর আপত্তি নেই। যদি তিনি সভাপতি হন, ওয়েলকাম করব আমরা। দল যাঁকেই করবে, তিনি আমাদের নেতা। কী হবে সেটি দল ঠিক করবে।'
প্রসহ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে শিশির অধিকারীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন দিলীপ ঘোষ। তারপরে সুকান্ত মজুমদারকেও দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীর বাড়িতে।

সুকান্তর যোগ্যতা নিয়ে প্রশ্ন

সুকান্তর যোগ্যতা নিয়ে প্রশ্ন

একুশের ভোটের হারের পর দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্কত মজুমদারকে সভাপতি পদে বসানো হয়। বঙ্গ বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে তেমন শক্তি বাড়াতে পারেনি। উল্টে পুরসভা ভোটে আরও শোচনীয় হার দেখেছে বিজেপি। সুকান্ত নিজের পুর এলাকায় হেরেছে বিজেপি। তার পরেই সভাপতি পদে সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। দলের অন্দরেই সুকানম্তর নেতৃত্ব নিয়ে বিদ্রোহ শুরু হয়েছে। কয়েকদিন আগেই সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুক পোস্ট করেন বিজেপি সাংসদ অনুপম হাজরা এবং সৌমিত্র খাঁ।
সভাপতি পদে সুকান্ত ব্যর্থ বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেছিলেন তিনি।

শুভেন্দুকে সামনে রেখে লড়াই

শুভেন্দুকে সামনে রেখে লড়াই

পঞ্চায়েত ভোটে জিততে মরিয়া বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। বঙ্গ বিজেপি নেতত্বে পঞ্চায়েত ভোটে কে থাকবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই গুরুত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির হয়ে বড় ভূমিকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। একুশের ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু যে কেন্দ্রীয় নেতৃত্বের নেকনজরে ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে তাই বঙ্গ বিজেপির নেতৃত্বে শুভেন্দুকে আনার পরিকল্পনা চলছে।

শুভেন্দুর হুঁশিয়ারি

শুভেন্দুর হুঁশিয়ারি

ডিসেম্বর মাসের মধ্যে মমতা সরকারকে নিষ্ক্রিয় করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই পরিকল্পনা ধীরে ধীরে কার্যকর করার পরিকল্পনা করছে বিজেপি। টেট আন্দোলন থেকে শুরু করে একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তল্লাশি হচ্ছে। ইতিমধ্যেই একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে ইডি-সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। টেট পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+