২০২১-এ তৃণমূল কংগ্রেসের ভোট নামবে ২ কোটির নিচে, হিসেব দিলেন দিলীপ ঘোষ

২০২১-এর লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। সেই জন্যই সিএএ। ঝাড়গ্রামের সভা থেকে কার্যত এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

২০২১-এর বিধানসভা ভোটে জয়ের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। সেই জন্যই সিএএ। ঝাড়গ্রামের সভা থেকে কার্যত এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন দাবি করেন ২০২১-এ বিজেপি এ রাজ্যে ২০০-র বেশি আসন দখল করবে। তাঁর দাবি তৃণমূলের আসন সংখ্যা নেমে যাবে ৫০-এর নিচে।

২০২১-এ বিজেপি পাবে ২০০-র বেশি আসন

২০২১-এ বিজেপি পাবে ২০০-র বেশি আসন

ঝাড়গ্রামে দলীয় সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, ২০২১-এর নির্বাচনে বিজেপির ২০০-র বেশি আসন পাবে। আর তৃণমূলের আসন সংখ্যা নেমে যাবে ৫০-এর নিচে।

২০২১-এ বাদ যাবে ৫০ লক্ষ ভোটারের নাম

২০২১-এ বাদ যাবে ৫০ লক্ষ ভোটারের নাম

দিলীপ ঘোষ দাবি করেন বাংলাদেশ থেকে ২ কোটি মুসলমান এসেছে ভারতে। তাদের মধ্যে ১ কোটি সারা ভারতে আর ১ কোটি পশ্চিমবঙ্গে বসবাস করছেন। সেই এককোটির ৫০ লক্ষ ভোটারের নাম ২০২১-এর নির্বাচনের আগেই বাদ যাবে। ফলে তৃণমূলের ভোটার সংখ্যা আড়াই কোটি থেকে নামে যাবে ২ কোটির নিচে।

ট্রেলার চলছে

ট্রেলার চলছে

দিলীপ ঘোষ বলেছেন, এখন তো ট্রেলার চলছে। এখনও তো পুরো ফিল্ম বাকি আছে। বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনে ২ কোটি ৩০ লক্ষ ভোট পেয়েছিল। বিধানসভা নির্বাচনে সেই ভোট আরও বাড়ছে বলেই দাবি করেছেন দিলীপ ঘোষ।

সিএএ নিয়ে চলছে দেশের লড়াই, বাংলার লড়াই

সিএএ নিয়ে চলছে দেশের লড়াই, বাংলার লড়াই

দিলীপ ঘোষ ঝাড়গ্রামের সভা থেকে বলেন, সিএএ নিয়ে দেশের লড়াই চলছে, বাংলার লড়াই চলছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কাজের জন্য আমাদের পেটে লাথি পড়ছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা খেয়ে চলে যাচ্ছে অনুপ্রবেশকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+