Dilip Ghosh: 'চুরি করলেও বিক্ষোভ দেখিয়ে নেতাদের গ্রেফতার করতে দেওয়া হচ্ছে না', সাত সকালে তোপ দিলীপের

Dilip Ghosh: 'চুরি করলেও বিক্ষোভ দেখিয়ে নেতাদের গ্রেফতার করতে দেওয়া হচ্ছে না', সাত সকালে তোপ দিলীপের

আবাস যোজনা দুর্নীতি নিয়ে ফের সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন শাসক দলের নেতাদের। শুক্রবার শীতে জবুথবু শহরে ইকোপার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করছেন। আবার চুরি ধরতে গেলে বিক্ষোভ দেখাচ্ছেন। বাংলাকে কলঙ্কিত করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।

তৃণমূলকে নিশানা দিলীপের

তৃণমূলকে নিশানা দিলীপের

বুধবার ফের ফের তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করে সরব হয়েছেন তিনি। শুক্রবার ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতারা চুরি করছেন। আর চুরি ধরতে গেলেই বিক্ষোভ দেখানো হচ্ছে। বাংলাকে কলঙ্কিত করছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন তিনি।

রাজ্যে কেন্দ্রের প্রতিনিধিদল

রাজ্যে কেন্দ্রের প্রতিনিধিদল

আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ করায় গতকালই রাজ্যে এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদল। মালদহ এবং পূর্ব মেদিনীপুরে রয়েছেন তাঁরা। গতকাল মেদিনীপুরের ভগবানপুরে বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যদের। সেই প্রেক্ষিতেই শুক্রবার এই অভিযোগ করেন দিলীপ ঘোষ। শুক্রবার আবারও কেন্দ্রীয় প্রতিনিধিদল পরিদর্শনে বেরিয়েছে। তাঁরা আজ মালদহের কালিয়াচকে বিভিন্ন গ্রামে ঘুরে পরিদর্শন করছেন। গ্রামে গ্রামে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছেন তাঁদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে কিনা। না থাকলে কেন নেই? নিজেরাই আবেদন করেননি না বাদ গিয়েছে নাম?

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

কেন্দ্রীয় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ চলছে বিজেপির পক্ষ থেকে আন্দোলন জোরদার করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদের ঘনিষ্ঠদের বেআইনি ভাবে আবাস যোজনার টাকা পাইয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকী যাঁদের পাকা বাড়ি রয়েছে তাঁদেরও আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই নিয়ে জেলায় জেলায় তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। এমনকী বিডিওদের ঘেরাও করেও বিক্ষোভ দেখানো হচ্ছে।

পাল্টা তোপ কুণালের

পাল্টা তোপ কুণালের

এই নিয়ে আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাল্টা তোপ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, বিজেপি নেতারা একের পর এক মিথ্যে অভিযোগ করছেন। বন্দেভারত এক্সপ্রেস নিয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করেছেন তাঁরা। ক্ষমা চাওয়া তো দূরের কথা উল্টে মিথ্যে অভিযোগ করে চলেছেন তাঁরা। এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকাল গঙ্গাসাগর থেকে বিজেপিকে তীব্র নিশানা করেছেন তিনি। কেন্দ্রীয় দল পাঠানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+