ডায়মন্ড হারবারে আশ্রয় পায় জঙ্গিরা, অভিষেকের কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ডায়মন্ড হারবারে আশ্রয় পায় জঙ্গিরা, অভিষেকের কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ডায়মন্ড হারবারে আশ্রয় পাচ্ছে জঙ্গিরা। সেখান থেকে অন্য রাজ্যে গিয়ে সন্ত্রাস চালাচ্ছে তারা। এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার করা হয়েছে আল কায়দা জঙ্গিকে। তারপরেই এই মন্তব্য করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

ডায়মন্ড হারবারে আশ্রয় পায় জঙ্গিরা, অভিষেকের কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের


গতকালই রাজ্যে ফের গ্রেফতার হয়েছে এক আল কায়দা জঙ্গি। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে। আগেই ধৃত এক আলকায়দা জঙ্গি ফয়জলকে জেরা করে মনিরুলের খোঁজ পায় তদন্তকারীরা। তারপরেই তল্লাশি চালিয়ে মথুরাপুর থেকে সেই আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে তারা। তদন্তকারীরা জানিয়েছেন মনিরুল ভুয়ো পরিচয় পত্র তৈরি করে দেওয়ার কাজ করতেন।

এই নিেয় এসটিএফের জালে ৬ আলকায়দা জঙ্গি ধরা পড়েছে। তদন্তকারীরা জানিয়েছেন একাধিক জায়গায় সন্ত্রাস চালানোর ছক কষছিলেন তাঁরা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে একের পর এক খুন এবং বোমা উদ্ধারের পর জঙ্গি গ্রেফতারের ঘটনা ঘটে চলেছে। তা নিয়ে এবার সরব হয়েছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারে জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে। সেখান থেকে তারা ছড়িয়ে পড়ছেন অন্যান্য রাজ্যে। অন্যান্য রাজ্যে গিয়ে সন্ত্রাস চালাচ্ছেন তাঁরা। গোটা রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিযেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই কেন্দ্রের সাংসদ তিনি। তাঁর লোকসভা কেন্দ্রের মাঝেই পড়ে মথুরাপুর। দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে ডায়মন্ডহারবার এবং মথুরাপুর। সেকারণেই বিজেপি তীব্র নিশানা করেছে। এদিকে রাজ্যের একাধিক জায়গায় গত কয়েক দিনে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে গাইঘাটায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তার নির্মিয়মাণ বাড়িতে এই ঘটনা ঘটে। তাতে আহত হন ২ শ্রমিক। বিস্ফোরণের পরেও সেখান থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+