রামনবমী নিয়ে চড়ছে পারদ! মমতার নির্দেশকে কড়া চ্যালেঞ্জ দিলীপের

রামনবমীকে ঘিরে বাকযুদ্ধে চড়ছে পারদ। রাম নবমীতে অনুমতি না দিলে অস্ত্র নিয়ে মিছিল নয়। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশকেই কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রামনবমীকে ঘিরে বাকযুদ্ধে চড়ছে পারদ। রাম নবমীতে অনুমতি না দিলে অস্ত্র নিয়ে মিছিল নয়। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশকেই কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, গদা নিয়ে রাস্তায় নামব, দেখি কী হয়।

রামনবমী নিয়ে চড়ছে পারদ! মমতার নির্দেশকে কড়া চ্যালেঞ্জ দিলীপের

বিজেপির ১০ নেতা-নেত্রীকে ১০ টি জায়গায় রামমবমীর অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে আরএসএস। সেই তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা-সহ আরও আটজন।

গতবছর রামনবমীর মিছিলকে ঘিরে সংঘাত হয়েছিল তৃণমূল ও বিজেপি মধ্যে। মিছিলে অস্ত্রের ব্যবহার নিয়ে বিতর্কও হয়েছিল। এর আগে রাজ্যে রাম নবমী কোনওদিনই উৎসবের আকার নেয়নি। তবে গতবছরে মিছিলে বিজেপি নেতাদের হাতে অস্ত্র দেখা গিয়েছিল। এবছরও হাতে অস্ত্র থাকবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেছেন, অস্ত্র নিয় রামনবমী পালন যাদের ধর্মীয় ঐতিহ্য, তাদের তা থেকে কী ভাবে বিরত করা যাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।
তবে রামনমবীকে বিজেপি মুক্ত করতে আগে ভাগেই সতর্কতা নিয়েছেন মুখ্যমন্ত্রী। দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা পাড়ায় পাড়ায় রামনবমী পালন করেন। বিজেপিকে টেক্কা দিতে রামনবমী পালনের প্রস্তুতিও অনেক জায়গায় করে ফেলেছে তৃণমূল।

নির্দেশ আর পাল্টা হুমকির মধ্যে দিয়ে রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী একদিকে যখন বলছেন অস্ত্র নিয়ে মিছিল নয়, তার উত্তরে দিলীপ ঘোষ বলছেন গদা নিয়ে নামব, দেখি কী হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+