ছক কষেই প্রশান্ত কিশোরের 'অ্যাম্বুল্যান্স' রাস্তায়, দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে শোরগোল চারিদিকে
ছক কষেই প্রশান্ত কিশোরের 'অ্যাম্বুল্যান্স', দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে শোরগোল
কৃষ্ণনগরে দিলীপ ঘোষের সভার জন্য অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে দেওয়া নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে এখনও চর্চা চলছে। দিন কয়েক আগে রাস্তা জুড়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা চলার সময় একটি অ্যাম্বুল্যান্স এসে উপস্থিত হয়। দিলীপ ঘোষই অ্যাম্বুল্যান্সটিকে বলেন ঘুরে যেতে। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ ।

অ্যাম্বুল্যান্সকে বিকল্প রাস্তায় যেতে নির্দেশ দিয়েছিলেন দিলীপ
রাস্তা জুড়ে চলছে সভা। সেই সময় হুটার বাজিয়ে উপস্থিত অ্যাম্বুল্যান্স। কিন্তু যাওয়ার উপায় নেই। বিজেপির রাজ্য সভাপতি সেই সময় সভার বক্তা। তিনি বললেন অ্যাম্বুল্যান্সকে ঘুরে যেতে। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের। ইতিমধ্যেই সেই সংক্রান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, অ্যাম্বুল্যান্সকে বিকল্প রাস্তায় যেতে হবে। কেননা ওই গাড়ির জন্য সভায় বিঘ্ন ঘটানো যাবে না।

গাড়ি চালককেই দায়ী করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি
ভিডিওতে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, গাড়ির চালক জানানে সেখানে সভা চলছে। কেন সেই সময় চালক অ্যাম্বুল্যান্স নিয়ে সেই রাস্তায় গিয়েছেন। সভায় লোক সমাগমের জন্যই অ্যাম্বুল্যান্সকে রাস্তা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছিলেন তিনি।

আগেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
দিলীপ ঘোষ প্রথমেই অভিযোগ করেছিলেন, অ্যাম্বুল্যান্সটি তৃণমূল পাঠিয়েছে, সভাকে বিঘ্নিত করার জন্য।

অভিযোগ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে
দিলীপ ঘোষের আরও অভিযোগ, প্রশান্ত কিশোরের পরিকল্পনা মাফিক তাঁর সভা ভণ্ডুল করার জন্যই অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। এলাকার তৃণমূল নেতৃত্ব প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ দিলীপ ঘোষের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications