ত্রাণের ১৬ কোটি টাকার ত্রিপল উধাও, মমতা সরকারের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ দিলীপের

ত্রাণের ১৬ কোটি টাকার ত্রিপল উধাও, মমতা সরকারের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ দিলীপের

আম্ফান ত্রাণ দুর্নীতির রেশ কাটতে না কাটতেই মমতা সরকারের আরেক দুর্নীতি ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন ১৬ কোটি টাকার ত্রিপল দুর্নীতিতে জড়িত রাজ্য সরকার। আম্ফানের ত্রাণের জন্য কেন্দ্রের কাছ থেকে ১৬ কোটি টাকা ত্রিপল কেনার জন্য দেওয়া হয়েছিল রাজ্য সরকার। তার পুরো টাকাটাই আত্মসাৎ করেছে তৃণমূল সরকার।

 আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগ

আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগ

করোনা আবহের মধ্যেই আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যের একাধিক জায়গায় ত্রাণের টাকা বণ্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ হচ্ছে। একাধিক পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা।

ত্রিপল দুর্নীতির অভিযোগ

ত্রিপল দুর্নীতির অভিযোগ

আম্ফান ত্রাণ বণ্টনে দুর্নীতির রেশ কাটতে না কাটতেই ত্রাণের ত্রিপল দুর্নীিতর অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন ত্রাণের জন্য কেন্দ্রের কাছ থেকে ১৬ হাজার কোটি টাকা পেয়েছিল রাজ্য সরকার। কিন্তু তার একটি টাকাও খরচ করেনি মমতা সরকার। পুরো টাকাটাই তারা আত্মসাৎ করেছে।

শাসক দলের বিরুদ্ধে এফআইআরের দাবি

শাসক দলের বিরুদ্ধে এফআইআরের দাবি

ত্রাণের ত্রিপল দুর্নীতির অভিযোগে শাসক দলের নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়েরে দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন শাসক দুর্নীতি রুখতে দলের নেতাদের বিরুদ্ধে যে পদক্ষেপ করছে তা লোক দেখানো আইওয়াশ ছাড়া আর কিছুই নয়।

কোথায় গেল ১০০০ কোটি

কোথায় গেল ১০০০ কোটি

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন মোদী সরকার আম্ফানের ত্রাণের জন্য যে ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য দিয়েছিলেন সেই টাকা কাদের দেওয়া হচ্ছে তার কোনও হদিশ। কোথায় খরচ করছে মমতা সরকার তা জানা যাচ্ছে না। সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষ যদি টাকা না পায় তাহলে ১০০০ কোটি টাকা কোথায় গেল প্রশ্ন তুলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+