'অনেক ভিড় হয়ে গিয়েছিল দলে, এখন হাল্কা হচ্ছে' অর্জুন সিংয়ের ফুল বদল নিয়ে কটাক্ষ দিলীপের
'অনেক ভিড় হয়ে গিয়েছিল দলে, এখন হাল্কা হচ্ছে' অর্জুন সিংয়ের ফুল বদল নিয়ে কটাক্ষ দিলীপের
বিজেপি ছেড়ে শেষ পর্যন্ত তৃণমূলে ফিরলেন অর্জুন সিং। একে গুরুত্ব দিতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সোমবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, দলে অনেক ভিড় হয়ে গিয়েছিল, এখন হাল্কা হচ্ছে। যাদের ফ্রন্টে রাখা হয়েছিল তাঁরাই দল ছাড়ছেন। অথচ তাঁদের জন্য অনেক একনিষ্ঠ বিজেপি কর্মীকে পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

অর্জুনকে কটাক্ষ দিলীপের
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন অর্জুন সিং। তাতে গুরুত্ব দিতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে অর্জুন সিংকে তীব্র নিশানা করে বলেছেন, দল ভারী হয়ে গিয়েছিল খন হালকা হচ্ছে। যাঁদের ফ্রন্টে রাখার জন্য অনেক একনিষ্ঠ দলীয় কর্মীকে পিছনে যেতে হয়েছিল তাঁরাই এখন বিজেপি ছাড়ছেন। এককথায় অর্জুন সিংকে পাল্টা গদ্দার বলতে চেয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলে ফিরেছেন ব্যরাকপুরের বিজেপি সাংসদ।

অর্জুনের দল বদল
বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার তালিকায় যোগ হল আরও একটি নাম। ব্যারাকপুরের বিজেপি সাংসদের কাল ফিরলেন তৃণমূল কংগ্রেেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেনষ ২০১৮ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট প্রাপ্তি। এবং গেরুয়া শিবিরের হয়েই সাংসদ নির্বাচিত হওয়া। তারপর তৃণমূলের বিরুদ্ধে বহু প্রতিবাদেই পা মিলিয়েছেন তিনি। কিন্তু বিজেপির সফর সুখের হল না। শেষ পর্যন্ত তৃণমূলেই ফিরতে হল তাঁকে।

আজ মমতার সঙ্গে সাক্ষাত
আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা অর্জুন সিংয়ের। গতকাল তিনি তৃণমূলে যোগ দিয়েছেন ঠিকই কিন্তু সেখানে উপস্থিত ছিেলন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হয়নি যোগদান। যদিও বারবারই অর্জুন সিং দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কই রয়েছে। আজ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে অর্জুন সিংয়ের।

বিজেপির অন্দরে বিরোধ
একের পর এক নেতা বিজেপি ছেেড় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। একুশের ভোটে যাঁরা বিজেপির হয়ে প্রথম সারিতে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সব নেতারা অধিকাংশই তৃণমূলে ফিরতে শুরু করেছেন। একুশের ভোটের পরেই বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দেন মুকুল রায়। তারপরেই রাজীব বন্দ্যোপাধ্যায় যোগ দেন টিএমসি। এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং যোগ দিেলন টিএমসিতে। পাটের দাম নিয়ে গত কয়েকদিন ধরেই বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন অর্জুন সিং। সেই থেকেই দল বদলের জল্পনা শুরু।












Click it and Unblock the Notifications