বিজেপি সমর্থকের মৃত্যু ঘিরে উত্তেজনা পূর্ব মেদিনীপুরে
এক বিজেপি সমর্থকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায়।
এক বিজেপি সমর্থকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায়। এক তৃণমূল কংগ্রেসের নেতা তাকে মারধর করেন এবং তার জেরেই বাসুদেব মাজি নামের এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ এলাকার বিজেপি নেতা কর্মীদের।

বুধবার রাতে মৃত্যু হয়েছে বাসুদেব মাজির। বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিত জানাকে গ্রেফতার করার দাবিতে এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বাসুদেব মাজির মৃতদেহ এনে রাখা হয় বিশ্বজিত জানা র বারির সামনে। বিশ্বজিত জানা পালিয়ে গেছে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা তাপস মাজি। তার দাবি বাসুদেব মাজি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল। তার জন্য সে মারা গেছে। এখন বিজেপি এই মৃত্যু নিয়ে নাটক করছে।
বিজেপির অভিযোগ বাসুদেবকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বলেছিল বিশ্বজিত জানা। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে অস্বীকার করার জন্য বাসুদেব মাজিকে মারধর করে বিশ্বজিত। তার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন বাসুদেব। সম্প্রতি তাকে ঘরে নিয়ে আসা হয়। বুধবার রাতে মৃত্যু হয়েছে বাসুদেব মাজির।












Click it and Unblock the Notifications