ভ্যাকসিন চাই, কোনও কথা শুনব না, ফেসবুক পোস্টে কাকে কটাক্ষ করলেন বিজেপি‌র রূপাঞ্জনা মিত্র

ভ্যাকসিন চাই, কোনও কথা শুনব না, ফেসবুক পোস্টে কাকে কটাক্ষ করলেন বিজেপি‌র রূপাঞ্জনা মিত্র

ভারতে করোনার দ্বিতীয় ওয়েভের সংক্রমণে ছারখার গোটা দেশ। এমন পরিস্থিতিতে দেশে টিকার সঙ্কট মারাত্মকভাবে দেখা দিয়েছে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে ভ্যাকসিন সরবরাহের ঘাটতি নিয়ে অভিযোগ তোলা হয়েছে। কেন্দ্র ঠিকমতো ভ্যাকসিন সরবরাহ না করায় মসৃণভাবে টিকাকরণ কর্মসূচি হতে পারছে না। এদিকে, রাজ্যে কার্যত লকডাউন হওয়ায় এরই মধ্যে টিকা নিতে কেন্দ্রগুলিতে যেতেও পারছেন না অনেকে। এ নিয়ে এবার সরব হলেন টলিউড অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপাঞ্জনা মিত্র।

ভ্যাকসিন চাই, কোনও কথা শুনব না, ফেসবুক পোস্টে কাকে কটাক্ষ করলেন বিজেপি‌র রূপাঞ্জনা মিত্র


ফেসবুকে তিনি বেশ জোর গলায় দাবি তুলেছেন, ভ্যাকসিন চাই, কোনও কথা শুনব না। সোমবার নারদ কাণ্ডে দিনভর রাজ্যজুড়ে তাণ্ডব চালানোর পরের দিনই রূপাঞ্জনা পোস্ট করেন, '‌ভ্যাকসিন চাই, তার আগে কোনও কথা শুনতে চাই না। মানুষের জাবন নিয়ে ছেলেখেলা বন্ধ করুন।’‌ অভিনেত্রীর এই পোস্ট নতুন এক রহস্যের জন্ম দিয়েছে। অনেকেই বুঝতে পারছেন না এই পোস্টের মাধ্যমে তিনি তাঁর দলের উর্ধ্বতন নেতৃত্বকে বার্তা দিতে চেয়েছেন নাকি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন। সোমবার দিনভর নারদ মামলা নিয়ে যেভাবে উত্তপ্ত রইল কলকাতা শহর থেকে বিভিন্ন জেলার নানা প্রান্ত, তাতে অনেকেরই মনে হয়েছে, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রূপাঞ্জনাও কি তেমনই ইঙ্গিত করলেন? নাকি তাঁর পোস্ট সম্পূর্ণ জনস্বার্থে? অনেকেই এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

টলিউডের পরিচিত মুখ রূপাঞ্জনা মিত্র বিজেপির এক সক্রিয় সদস্য। গেরুয়া শিবিরের মতাদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই দলে যোগ দেন। তবে তিনি বিজেপির সমালোচনায় কখনও সরব হননি। তাঁর সাম্প্রতিকতম পোস্টে টিকা নিয়ে কার্যত তিনি বিজেপি শাসিত কেন্দ্রকেই যে কটাক্ষ করেছেন তা বুঝতে ভুল হয়নি নেটিজেনদের। সোমবার সিবিআইয়ের কাণ্ডের পর অনেক টলিউড অভিনেতা–অভিনেত্রীরাই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+