West Bengal Flood Situation: জল ছাড়ার আগে রাজ্যকে জানায় DVC! নথি 'ফাঁস' করে তথ্য দিলেন জগন্নাথ

West Bengal Flood Situation: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ। জলমগ্ন বহু জেলা। এই অবস্থায় জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ DVC। সকাল থেকেই জল ছাড়া হয়েছে। প্রায় এক লাখ কিউসেক জল ছাড়া হয়েছে বলে দাবি রাজ্যের।

আর তা কোনও রকম রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই ছাড়া হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। ফলে একাধিক জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি (West Bengal Flood Situation)। আর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

West Bengal Flood Situation

বাংলায় 'মেন ম্যাড বন্যা' তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যদিও রাজ্য এবং তৃণমূল নেতার দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ডিভিসির জল ছাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মিথ্যা তথ্য দিচ্ছে। কখনই এটা 'মেন ম্যাড বন্যা' নয় বলে দাবি বিজেপি নেতার।

এই প্রসঙ্গে একটি নথিও সামনে এনেছেন। আর তা দেখিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, যতবার জল ছাড়া হয়েছে ততবার চিফ ইঞ্জিনিয়ার, বর্ধমানকে জানানো হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণেই যে জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিভিসি তাও উল্লেখ করা হয়েছে বলে দাবি। এরপরেও বাংলা বন্যা পরিস্থিতি তৈরি হলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, তোপ বিজেপি নেতার। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বক্তব্য সরকারের তরফে পাওয়া যায়নি।

অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন জেলার পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও যোগাযোগ রাঝা হচ্ছে। তবে আগামী পাঁচ এবং ৬ অগাস্ট ভরা কোটাল রয়েছে। ফলে হুগলি, হাওড়ার উদয়নারায়ণপুর, গোঘাট, খানাকুল, আমতা এলাকায় প্লাবনের আশঙ্কা প্রকাশ করেন এদিন আলাপনবাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+