ফের ভাইরাল বিজেপি নেত্রী চন্দনা বাউরির অন্তরঙ্গ ছবি, আইনত ব্যবস্থা নেওয়ার পথে বিধায়ক

ফের ভাইরাল বিজেপি নেত্রী চন্দনা বাউরির অন্তরঙ্গ ছবি, আইনত ব্যবস্থা নেওয়ার পথে বিধায়ক

আবারও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি৷ গত বছরও চন্দনা বাউরি এবং তার ড্রাইভারের পরকীয়া সম্পর্কের খবর সংবাদমাধ্যএ উঠে এসেছিল৷ সেবারে বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত মিটমাট হয়। যাইহোক সম্প্রতি চন্দনার প্রাক্তন ড্রাইভার কৃষ্ণ কুন্ডুর ফেসবুক প্রোফাইল থেকে কৃষ্ণ ও চন্দনার বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবি পোস্ট করা হয়েছে৷ যা ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল৷ বিষয়টি নিয়ে ওয়ানইন্ডিয়াবাংলার পক্ষ থেকে চন্দনার সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, 'আমি যাতে তৃণমূলে যোগ দিই তাই আমার উপর এসব চাপ তৈরি করা হচ্ছে।'

ফেসবুকে কেন হঠাৎ ছবি পোস্ট করলেন কৃষ্ণ?

ফেসবুকে কেন হঠাৎ ছবি পোস্ট করলেন কৃষ্ণ?

সংবাদমাধ্যমের খবর কৃষ্ণর বক্তব্য, তাঁকে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করছিলেন চন্দনা, তাই বাধ্য হয়ে তিনি এই পোস্ট করেছেন। যদিও তার এই বক্ত্যবের বিরোধিতা ফেসবুকেই করেছেন অনেকে। দীপ মজুমদার নামে একজন পোস্টের কমেন্টে সরাসরি লিখেছেন, 'তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে এসব করছেন কৃষ্ণ'! প্রায় একই রকম কথা শোনা গেল চন্দনার গলায়৷

ওয়ানইন্ডিয়াকে কী বললেন চন্দনা?

ওয়ানইন্ডিয়াকে কী বললেন চন্দনা?

বিষয়টি নিয়ে চন্দনাকে ফোন করলে তিনি বলেন, 'দেখুন আমি আর কী বলব, কেন যে আমার বিরুদ্ধে এসব করা হচ্ছে তা স্পষ্ট৷ আমি যাতে তৃণমূলে যোগ দিই তার জন্য এসব করে চাপ তৈরি করা হচ্ছে৷ না ওর সঙ্গে আমাদের কোনও যোগাযোগ আছে, না কথা হয়। হোয়াটসঅ্যাপ ওকে ব্লক করা আছে, ফেসবুকেও ও ফ্রেন্ডলিস্টে নেই৷ তাই দেখতেও পাইনি ছবিগুলো অন্যরা আমাকে ছবিগুলো পাঠিয়েছে'

এর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেবেন চন্দনা?

এর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেবেন চন্দনা?

এরপর চন্দনাকে জিজ্ঞেস করা হয় তাহলে এখন তিনি কী করবেন? উত্তরে চন্দনা বলেন, দেখুন আমি পুরো বিষয়টির বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেবো৷ আমার স্বামী যখন এসব ও কেন করছে জানতে কৃষকে ফোন করে, তখনও ও কখনও বলছে ও করেনি ওর বৌ পোস্ট করেছে৷ কখনও বলছে ওর ছেলে পোস্ট করে দিয়েছে৷ আসলে তৃণমূলের থেকে টাকা খেয়েই এসব করছে ওরা!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+