আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু! কম্বল বিতরণ কাণ্ডে বিজেপি নেত্রীর আগাম জামিনের আবেদন খারিজ
বিপাকে আসানসোলের বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি। কম্বল বিতরণ কাণ্ডে মৃত্যুর ঘটনায় তাঁর করা আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আসানসোলে কম্বল বিতরণ কাণ্ডে মৃত্যুর ঘটনায় বিজেপি নেত্রী তথা স্থানীয় কাউন্সিলর চৈতালি তেওয়ারি সহ পাঁচ জনের আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিচারপতি রাজাশেখর মান্থা চৈতালি তিওয়ারির বিরুদ্ধে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত গত বছরের ১৪ ডিসেম্বরের কম্বল বিতরণের কর্মসূচিতে হুড়োগুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩ জনের। তারপরেই এই মামলা দায়ের করা হয়।

ডিসেম্বরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা
১৪ ডিসেম্বর আসানসোলে শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আয়োজকদের মধ্যে অন্যতম ছিলে স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি। বিকেলের দিকে হওয়া সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি কম্বল বিতরণের প্রতীকী উদ্বোধন করে এলাকা ছাড়তেই বিপুল সংখ্যক মানুষ ঢুকে পড়েন ছোট জায়গায়। সেই সময়ই পদপিষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটে। তিনজনের মৃত্যু এবং বেশ কয়েকজন সেই ঘটনায় আহত হন।

অনুষ্ঠানের অনুমতি নেওয়া নিয়ে চাপানউতোর
তবে ওই দিনের ঘটনার পরেই চাপানউতোর শুরু হয়ে যায়। জেলা পুলিশের তরফে দাবি করা হয় প্রশাসনের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। আয়োজকরা পাল্টা দাবি করেন, পুলিশকে অনুষ্ঠানের জন্য অনুমতি দিতে লিখিত আবেদন করা হয়েছি, যা গ্রহণও করা হয়। এই ঘটনায় মৃত ঝালি বাউড়ির ছেলে সুখেন আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রশাসনের তরফেও এই ঘটনায় মামলায় দায়ের করা হয়।

গ্রেফতার ও অভিযোগ দায়ের
আসানসোল পুলিশ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে। অন্যদিকে ৩ কাউন্সিলরের নামে অভিযোগ দায়ের করে প্রশাসন। এর মধ্যে ছিল আসানসোলের বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারির নামও। পুলিশ গত ১৯ ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে গিয়ে চৈতালি তিওয়ারির নামে নোটিস দিয়ে আসে। তারপরে অনেকদিন জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালি তিওয়ারিকে ওই ফ্ল্যাটে দেখতে পাওয়া যায়নি।

রক্ষাকবচ পাওয়ার পরেও বাতিল
আসানসোলের বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের আবেদন করেছিলেন। তা মঞ্জুরও হয়। তবে সেই সময় তাঁকে হাইকোর্টের তরফে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ ফেব্রুয়ারি অন্য এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা চৈতালি তিওয়ারির বিরুদ্ধে রাজ্য পুলিশেকে তজন্তে অনুমতি দেন। বিজেপি নেত্রীর তরফে হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করা হয়। এদিন সেই আবেদন নাকচ করে দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications