'কৌস্তভ নওশাদের মতো লড়ুন', পোস্ট বিজেপি সাংসদের! কংগ্রেস নেতার বাড়িতে শীলভদ্র দত্ত
সাগরদিঘির ঘটনার পরেই কংগ্রেস নেতার গ্রেফতারি। আর তা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর কৌস্তভের গ্রেফতারের পরেই ফের একবার মহাজোট বিরোধীদের। যা অস্বস্তি বাড়াবে না তো?
আইনজীবি কৌস্তুভ বাগচীর গ্রেফতারের পরেই উত্তাল রাজ্য-রাজনীতি। কংগ্রেস নেতার গ্রেফতারের ঘটনায় ফের একবার কাছাকাছি বাম-কংগ্রেস। এমনকি পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আরএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকিও। এই অবস্থায় কংগ্রেস নেতা তথা আইনজীবি কৌস্তুভ বাগচীর পাশে দাঁড়ালেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শুধু তিনিই নয়, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই কৌস্তভের বাড়িতে ছুটে গিয়েছেন বিজেপি নেতা শীলভভ্র দত্ত-ও। কার্যত তরুণ নেতাকে গ্রেফতারে একজোট বিরোধীরা।

কৌস্তভের পাশে বিকাশ ভট্টাচার্য
মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে অশালীন আক্রমণ করেছেন আইনজীবি কৌস্তুভ বাগচী। এই অভিযোগে রাতেই বারাকপুরে তাঁর বাড়িতে পৌঁছে যান বড়তলা থানার আধিকারিকরা। এবং সকাল সাত টায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। আর এরপরেই সুর চড়ান কংগ্রেসের শীর্ষ নেতারা। এমনকি ঘটনার পরেই বাড়িতে ছুটে যান বাম মনোভাবাপন্ন আইনজীবীরা। এমনকি কৌস্তভের হয়ে লড়াইয়ের কথা বলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও।

কংগ্রেস নেতার হয়ে পোস্ট বিজেপি সাংসদের
এই অবস্থায় কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট করেন বিজেপি সাংসদ। তিনি লেখেন, 'কৌস্তুভ ফাইট নওশাদের মতো। একদিন তৃণমূল হাটবে এই পশ্চিমবাংলা থেকে'।। শুধু তাই নয়, সৌমিত্র বলেন, পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধীদের মানুষের মধ্যে এক হতে হবে। যাতে তৃণমূল কংগ্রেস হারে সবার একটাই লক্ষ্য হতে হবে বলেও দাবি তাঁর। শুধু তাই নয়, যেভাবে কখনও বিধায়ক তো কখনও বিরোধীদের আক্রান্ত হতে হচ্ছে-মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাতে পশ্চিমবাংলার অধঃপতন শুরু হয়েছে বলেও দাবি সৌমিত্রের। বলে রাখা প্রয়োজন, এর আগে আই.এস.এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশেও এভাবেই দাঁড়িয়েছিলেন সৌমিত্র।

বাড়িতে গেলেন বিজেপি নেতা
অন্যদিকে গ্রেফতারের পরেই কৌস্তুভের বারাকপুরের বাড়িতে যান প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শীলভদ্র দত্ত। দীর্ঘক্ষণ তাঁর বাবার সঙ্গে কথা বলেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শীলভদ্র বলেন, রাজনৈতিক পরিচয় নিয়ে আসা নয়। আমরা সবাই বাংলার মানুষ। আর কৌস্তুভ বাগচী হয়তো কংগ্রেসের নেতা হতে পারে কিন্তু সে একজন আইনজীবীও। তাঁকে যেভাবে রাত্রে বেলা গ্রেফতার করা হল তা নিন্দানিয়। উনি কোনও টেরোরিস্ট নয় বলেও দাবি বিজেপি নেতার। তবে ওর কণ্ঠরোধ করার চেষ্টা করতেই গ্রেফতার বলে দাবি তাঁর।
তবে বিজেপি-সিপিএম কিংবা কংগ্রেস বলে নয়, সাধারণ মানুষ হিসাবে এই অন্যায়ের প্রতিবাদ করতেই তাঁর বাড়িতে আসা বলেও জানিয়েছেন শীলভদ্র দত্ত। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে রাজনৈতিকমহল।












Click it and Unblock the Notifications